আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জে এন্ড জে'র টিকা প্রয়োগ

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জে এন্ড জে'র টিকা প্রয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

আগামী মঙ্গলবার (২ মার্চ) থেকে যুক্তরাষ্ট্রের তৈরি জনসন এন্ড জনজনের টিকা প্রয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ রবিবারের মধ্যে ৪০ লাখ ডোজ টিকা সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে বিতরণ করা হচ্ছে।

মার্চ মাসে জনসন এন্ড জনসনের ১৬ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ নিশ্চিত করা হবে। এরপর জুনের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

জনসন এন্ড জনসনের টিকাদান কার্যক্রম কিছুটা সহজ হবে। কারণ এটি শুধুমাত্র এক ডোজ দেওয়া হবে।

আমেরিকা, সাউথ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ৪৪ হাজার বাসিন্দার উপর এই টিকার কার্যকারীতা পরীক্ষা করে দেখা হয়েছে।

কার্যকারীতা পরীক্ষায় দেখা গেছে, গ্লোবালি জনসন এন্ড জনসন এর টিকা মাঝারি থেকে মারাত্মক রোগ প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে কার্যকরী ৭২ শতাংশ ও মারাত্মক রোগ প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর।

জনসন এন্ড জনসন কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইউরোপের দেশে অনুমোদন পাওয়ার আবেদন করা হচ্ছে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানায়, আগামী সপ্তাহের মধ্যেই জনসন এন্ড জনসন এর টিকা বাসিন্দাদের উপর প্রয়োগ করা হতে পারে।

ফ্রেন্সো সংবাদ সম্মেলনে নিউসাম জানান, বাইডেন প্রশাসন আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা পাঠানোর পরিকল্পনা করছে। এর পরের তিন সপ্তাহে আরো ১০ লাখ ১০ হাজার ডোজ টিকা ক্যালিফোর্নিয়া পেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত