আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ব্রাজিলের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজার-বায়োএনটেকের টিকা: গবেষণা

ব্রাজিলের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজার-বায়োএনটেকের টিকা: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার ভ্যারিয়েন্ট ঠেকাতে ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা কার্যকরী বলে এক গবেষণায় দেখা গেছে।

ফাইজার ও বায়োএনটেকের দুই ডোজ টিকা গ্রহণকারীদের ব্লাড সিরামের নমুনা সংগ্রহ করে ব্রাজিলের ভ্যারিয়েন্টটির বৈশিষ্ট্য সম্পন্ন অনুরূপ মিউটেশনের সাথে পরীক্ষা করে দেখা গেছে, ফাইজার ও বায়োএনটেকের টিকা ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে বেশ সফলভাবে কাজ করছে। ব্রাজিলে ছড়ানো করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি P.1. নামে পরিচিত।

সোমবার (৮ মার্চ) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। ফাইজার ও বায়োএনটেকের গবেষক ও ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ P.1. ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য সম্পন্ন অনুরূপ আরেকটি জেনেটিক্যাল ভার্সন তৈরি করে এই পরীক্ষা চালিয়েছে।

গবেষণায় ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার দুই ডোজ গ্রহণের দুই থেকে চার সপ্তাহ পর ১৫ থেকে ২০ জনের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে জেনেটিক্যাল ভার্সনের সাথে পরীক্ষা করে দেখা গেছে, ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা ব্রাজিলের স্ট্রেইন প্রতিরোধে বেশ কার্যকরী।

ব্রাজিলে সাম্প্রতিক সংক্রমণের জন্য P.1. ভ্যারিয়েন্টটিকেই দায়ী করা হচ্ছে। মানাউস থেকে সংগ্রহ করা নমুনার মধ্যে ৪২ শতাংশের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্টের অস্তিস্ত্ব পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানেও এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে।

এই ভ্যারিয়েন্টের সাথে সাউথ আফ্রিকায় ছড়ানো ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্যের বেশ কিছু মিল রয়েছে। এর আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এই ধরণের ভ্যারিয়েন্টের কারণে করোনাভাইরাসের সংক্রমণ আরো দ্রুত ছড়ায় এবং টিকার কার্যকারিতা অনেক কমে যায়।

এর আগে ফাইজার ও বায়োএনটেক দাবি করেছিলো, তাদের তৈরি টিকা সাউথ আফ্রিকায় ছড়ানো B.1.351 ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরি, তবে কিছুটা ধীর।

এছাড়া ফাইজার ও বায়োএনটেক তখন আরো জানায়, তাদের টিকা নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কার্যকরি তবে এর কার্যকারিতা কীভাবে আরো বাড়ানো যায় ও আরএনএ টেকনোলজি কীভাবে আরো কার্যক্ষম করা যায়, সেই বিষয়ে গবেষণা চলছে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত