আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টিকাদান কার্যক্রম নিয়ে বাইডেনের নতুন লক্ষ্যমাত্রা

টিকাদান কার্যক্রম নিয়ে বাইডেনের নতুন লক্ষ্যমাত্রা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক বাসিন্দা ও শিশুদের জন্য টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের ৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে টিকার আওতায় আনা হবে। সেই সাথে যতো দ্রুত সম্ভব ১২ থেকে ১৫ বছর বয়েসীদের টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

এছাড় স্বাধীনতা দিবসের আগেই ১৭০ মিলিয়ন মার্কিনীকে পূর্ণ টিকার ডোজ প্রয়োগ করা হবে বলে নতুন লক্ষ্যমাত্রা স্থির করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ১০৫ মিলিয়ন বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন এবং প্রতিদিন অন্তত এক মিলিয়ন পূর্ণবয়স্ক বাসিন্দা টিকা গ্রহণ করছেন।

তবে সাম্প্রতিক সময়ে টিকাদান কার্যক্রম অনেক শিথিল হয়ে গেছে৷ এই বিষয়ে জো বাইডেন বলেন, 'টিকা গ্রহণ বিষয়ে যাদের সংশয় ছিলো, তাদেরকে টিকা নিতে উৎসাহিত করতে এই কয়দিন প্রশাসন কাজ করেছে'।

সোমবার (৪ মে) হোয়াইট হাউজের এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'দুই মাসের মধ্যে জাতিগতভাবে আমরা স্বাধীনতা দিবস পালন করবো এবং এই ভাইরাস থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করবো। আমরা এটা করতে পারবো এবং করবো'।

এছাড়া টিকাগ্রহণের জন্য বাসিন্দাদের সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করেছে বাইডেন প্রশাসন। vaccines.gov ওয়েবসাইট থেকে বাসিন্দারা টিকা কেন্দ্র কোথায় আছে- তা সহজেই খুঁজে নিতে পারবে।

এদিকে, শিশুদের জন্যও টিকা কার্যক্রম শুরু করতে জোর দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন অনুমোদন দলেই শিশুদের টিকা প্রয়োগ শুরু হয়ে যাবে।

১২ থেকে ১৫ বছর বয়েসী টিনএজ শিশুদের জন্য তৈরি ফাইজারের করোনা টিকা শীঘ্রই অনুমোদন পেতে পারে। ইতোমধ্যে ফাইজার ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন করেছে।

সরকারি এক কর্মকর্তার বরাতে জানা যায়, আগামী সপ্তাহে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে  (এফডিএ) ১২ থেকে ১৫ বছর বয়েসী টিনএইজ ও শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ফাইজার ইতোমধ্যে এফডিএর কাছে শিশুদের টিকা জরুরি ভিত্তিতে অনুমোদনের আবেদন জানিয়েছে। সরকারি ওই কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, এফডিএ অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে ও এটি সোজাসাপ্টাভাবে পর্যবেক্ষন করা হবে।

এফডিএ ইতোমধ্যে ফাইজারের উপস্থাপন করা তথ্য পর্যবেক্ষণ করে দেখছে। মার্চ মাসের শেষে চালানো কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে, ১২ থেকে ১৫ বছর বয়েসীদের জন্য এই টিকা করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকরী। বর্তমানে ১৬ বছর বয়েসীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত