আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিনোদন পার্কে মাস্ক ব্যবহার নির্দেশমালায় পরিবর্তন

বিনোদন পার্কে মাস্ক ব্যবহার নির্দেশমালায় পরিবর্তন

ছবি: এলএবাংলাটাইমস

ডিজনি ওয়ার্ল্ডসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য পার্কগুলোয় মাস্ক ব্যবহার নির্দেশমালা পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাস্ক ব্যবহার বিষয়ে নীতমালায় পরিবর্তন আনার প্রেক্ষিতে পার্কগুলোর মাস্ক ব্যবহার নীতিমালা পরিবর্তন করা হয়।

নতুন নির্দেশমালা অনুসারে, খোলা জায়গা এবং পুল ডেস্কে মাস্ক ব্যবহার 'ঐচ্ছিক' করা হয়েছে৷ ফ্লোরিডা ওয়াল্ট ডিজনি পার্কে ১৫ মে থেকে এই নীতিমালা কার্যকর হবে। তবে বদ্ধ জায়গা এবং বিভিন্ন রাইডে চড়ার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে।

ইউনিভার্সাল অরল্যান্ডোও মাস্ক ব্যবহার শিথিল করেছে৷ শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানায়, বদ্ধ জায়গাগুলোতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। যেমন রেস্টুরেন্ট, দোকান ও ইনডোর হোটেল এলাকাগুলোতে মাস্ক ব্যবহার জারি রাখতে হবে।

এদিকে, সিওয়ার্ল্ড অরল্যান্ডো শনিবার জানিয়েছে, সিওয়ার্ল্ড অরল্যান্ডো, সিওয়ার্ল্ড সান এন্টোনিও, বুশ গার্ডেনস টাম্পা বে, ডিসকভারি কোভ, একুয়াটিকা অরল্যান্ডো, একুয়াটিকা সান এন্টনিও ও ওয়াটার কান্ট্রি ইউএসতে আগত যেসব অতিথি টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন, তারা মাস্ক ছাড়াই প্রবেশ ও রাউডে চড়তে পারবে।

তবে সকল কর্মীকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে বলে জানায় সিওয়ার্ল্ড মুখপাত্র।

এর আগে বৃহস্পতিবার সিডিসি নতুন নির্দেশনা জারি করেছে। যারা করোনার টিকার দুই ডোজই নিয়েছে, তারা বাড়ির বাইরে মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবে। এছাড়া অধিকাংশ বদ্ধ স্থানেও (আউটডোর স্পেস) তারা মাস্ক ছাড়া থাকতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ মে) সিডিসি বলেছে, জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করছে। এই গাইডলাইন আরও মানুষকে টিকা নিতে উৎসাহিত করবে। এ ছাড়া যারা টিকার দুই ডোজই নিয়েছে, তাদের অধিকাংশ স্থানে সামাজিক দূরত্ব না মানলেও চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত