আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মারা গেলেন করোনার টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষ

মারা গেলেন করোনার টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষ

উইলিয়াম শেক্সপিয়ার। নাম এক হলেও বিশ্ব বিখ্যাত সাহিত্যিক নন। তবু, গত বছর ৮ ডিসেম্বর পৃথিবীজুড়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন ৮১ বছরের এই ব্রিটিশ বৃদ্ধ। বিশ্বের প্রথম পুরুষ হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তিনি। কিন্তু, সেই সুখস্মৃতি বেশি দিন স্থায়ী হলো না। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের। তবে, টিকাকরণের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক নেই বলেই সরকারি সূত্রে খবর।

বিশ্বের প্রথম করোনা টিকা পেয়ে ইতিহাসে নাম তুলেছিলেন ৯১ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান। তার কিছু দিন পরই বিশ্বের প্রথম পুরুষ হিসেবে শেক্সপিয়ারকে টিকা দেয়া হয়। দু’জনেই টিকা নিয়েছিলেন ব্রিটেনের ইউনিভার্সিটি হসপিটাল কোভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ারে। দেয়া হয়েছিল ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন। শেক্সপিয়ারের মৃত্যুর কথা জানিয়েছেন তার বন্ধু তথা কোভেন্ট্রির কাউন্সিলার জাইন ইনেস। ঘনিষ্ঠ মহলে বিল নামে পরিচিত ছিলেন শেক্সপিয়ার। ইনেস বলেন, গত ২০ মে বিলের মৃত্যু হয়েছে। সকলের টিকাগ্রহণই হবে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।

দীর্ঘ দিন অসুস্থতার কারণে শেক্সপিয়ার যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকেই তিনি টিকা নিয়েছিলেন। মৃত্যুও হয়েছে ওই একই হাসপাতালে। তিন দশকেরও বেশি সময় জনসেবার কাজে যুক্ত ছিলেন তিনি।

টিকা নেয়ার পর ওই বৃদ্ধের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘অসাধারণ’। শেক্সপিয়ারের স্ত্রী, দুই পুত্র ও নাতি, নাতনি রয়েছে। দলীয় কর্মী হিসেবে শেক্সপিয়ারের দীর্ঘ দিনের জনসেবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মের। তিনি বলেন, বিলের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত