আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়ালো

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের। এখন পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (১২ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৫৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১ হাজার ৪২২ জন। এর আগের দিন মারা যান ১১ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১১ হাজার ৬১৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩৭ হাজার ৭৩৭ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৩০৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৪ হাজার ৭৩৮ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৩২৪ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৩ লাখ ১ হাজার ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩৫০ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৫৯৩ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত