আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসে আবারো হাজারের উপর করোনা আক্রান্ত

লস এঞ্জেলেসে আবারো হাজারের উপর করোনা আক্রান্ত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারো এক হাজারের উপর বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে। কাল মঙ্গলবার (১৩ জুলাই) লস এঞ্জেলেসে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টানা কয়েক মাস উন্নতির পর আবারো লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে।

এই নিয়ে টানা পঞ্চম দিনের মতো লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করলো। এক মাস আগেও লস এঞ্জেলেসে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২০১ জন।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট আক্রান্ত হয়েছেন ১ দশমিক ২ মিলিয়ন বাসিন্দা৷ মারা গেছে ২৪ হাজার ৫৫৪ জন। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৩৭৬ জন বাসিন্দা।

সোমবার (১২ জুলাই) ১ হাজার ৫৯ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দাই টিকা গ্রহণ করেননি।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'সোমবারে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৯৯ শতাংশ কোনো টিকা গ্রহণ করেনি। এছাড়া আক্রান্তদের ৮৭ শতাংশ ৫০ বছরের কম বয়েসী'।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সপ্তাহজুড়েই আক্রান্তের সংখ্যা এক হাজারের উপরে ছিল। রবিবার আক্রান্ত ছিল ১ হাজার ১১৩, শনিবারে ১ হাজার ৯৪ জন ও শুক্রবারে ১ হাজার ১০৭ জন।

মার্চের পর সাম্প্রতিক সময়েই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বিধিনিষেধ শিথিল হয়ে যাওয়া, ভ্যারিয়েন্টের প্রভাব ও টিকা নিতে অনাগ্রহই এই বর্ধিত সংখ্যার কারণ।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যারা টিকা গ্রহণ করেনি তাদের জন্য ডেল্টা ভ্যারিয়েন্ট কতোটা ভয়ানক, তা এই বর্ধিত সংখ্যার মাধ্যমেই বুঝা যাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত লস এঞ্জেলেসের ৫৯ শতাংশ বাসিন্দা অন্তত টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। কিন্তু এখনো লাখ-লাখ বাসিন্দা যারা টিকা গ্রহণ করেনি, তারা ঝুঁকির মধ্যে রয়েছে৷

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত দুই সপ্তাহ যাবত লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে ভারত এবং ব্রিটেনে ছড়ি ঘুরিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে দুই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক বৃদ্ধি পায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সিংহভাগ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত