আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণ জরুরি: সিডিসি

করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণ জরুরি: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকা গ্রহণের কর্মসূচী আরো বাড়াতে হবে ও পুনরায় মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক ঘোষণা করতে হবে।

সিডিসির একটি নথি থেকে জানা যায় যে ডেল্টা ভ্যারিয়েন্টের সাথে মোকাবিলা করার জন্য নতুন পদ্ধতি ও পর্যাপ্ত পরিমাণ টিকার প্রয়োজন। নথিটি থেকে জানা যায়, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মৃত্যুর হার টিকাহীনদের মধ্যে ভয়াবহ মাত্রায় বেশি। নথিটি বলে, ‘এখন যুদ্ধটি পরিবর্তন হয়ে গেছে। সবাইকে  বুঝতে হবে যে আগের তুলনায় ঝুঁকি এখন অনেক বেশি।‘

সিডিসির প্রধান রোশেল ওয়ালেনস্কি জানান যে উচ্চ ভাইরাল লোডের কারণে ডেল্টা ভ্যারিয়েন্টটি পূর্বের চেয়ে বেশি সংক্রামক। পাশাপাশি এটি টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারীদের দেহ থেকে অন্যান্য ব্যক্তিদের মধ্যে ছড়াতে পারে।

সিডিসি জানায়, ২৬ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৫৮৭ মানুষ টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও করোনার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন বা মারা গিয়েছেন। এই বসন্তে মৃদু ইনফেকশনের কারণে গণনা বন্ধ রাখা হয়েছে, কিন্তু ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে ৩৫ হাজারের বেশি লক্ষণযুক্ত করোনা সংক্রমণ দেখা যাচ্ছে।

নতুনরুপের এই মহামারীকে আটকানোর জন্য সিডিসি সবাইকে পূর্বের ন্যায় বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আহ্বান জানায়। পাশাপাশি সব স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-তৃতীয়াংশ ব্যক্তি এখনো টিকার প্রথম ডোজ গ্রহণ করেনি। যেসকল এলাকায় টিকার হার কম, ওইসকল স্থানে সংক্রমণের হার বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে অচিরেই ওইসব স্থানে হাসপাতালে ভর্তির ও মৃত্যুর হার বাড়বে।

শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউচি জানান যে তিনি আশা করছেন আগস্ট মাসের মধ্যেই করোনার টিকাগুলো সম্পূর্ণরূপে অনুমোদন পাবে। এর মাধ্যমে অনেকেই টিকা নিতে আগ্রহী হবে।

বৃহস্পতিবার, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সরকারগুলোকে টিকা গ্রহণকারীদেরকে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানান । এর পাশাপাশি তিনি নতুন নিয়ম নির্ধারণ করেন যার ফলে ফেডারেল কর্মীদের টিকাগ্রহণের প্রমাণ দিতে হবে নাহলে  নিয়মিত পরীক্ষা, বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার এবং ভ্রমণ বিধিনিষেধের মুখোমুখি হতে হবে.

বহির্বিশ্বেও ডেল্টা ভ্যারিয়েন্টটি ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে টিকা গ্রহণের উচ্চহার থাকা সত্ত্বেও করোনার সংক্রমণ বাড়ছে। অস্ট্রেলিয়া, ফিলিপাইনস, জাপান, ভারতসহ অনেক দেশই করোনা সংক্রমণে আনতে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

 এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, ‘অনেক দেশের স্বাস্থ্য-ব্যবস্থা হিমশিম খাচ্ছে। কষ্টে অর্জিত জয়গুলো হারিয়ে যাচ্ছে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত