আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৫ থেকে ১১ বছরের শিশুদের মাঝে করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর ফাইজারের টিকা

৫ থেকে ১১ বছরের শিশুদের মাঝে করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর ফাইজারের টিকা

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেক সোমবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য প্রস্তুতকৃত টিকা করোনার বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশে এই বয়েসী শিশুদের জন্য টিকার প্রয়োগের অনুমোদন প্রাপ্তির জন্য আবেদনের পরিকল্পনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের উপর চালানো ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপে দেখা গেছে টিকাটি করোনার বিরুদ্ধে বেশ শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে। ১৬ থেকে ২৫ বছর বয়েসীদের ক্ষেত্রেও অনুরূপ ফলাফল পাওয়া যায় এর আগে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইজারের চিফ এক্সিকিউটিভ আলবার্ট বৌরলা বলেন, 'জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্রে শিশুদের করোনা আক্রান্তের হার বেড়েছে অন্তত ২৪০ শতাংশ। এর ফলে শিশুদের জন্য টিকা আবশ্যক হয়ে উঠেছে'।

তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুসারে ৫ থেকে ১১ বছর বয়েসীদের জন্য টিকা অনুমোদনের শক্তিশালী ভিত্তি পাওয়া গেছে। আমরা খুব দ্রুত ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনসহ (এফডিএ) অন্যান্য নীতিনির্ধারণী সংস্থায় টিকার অনুমোদনের আবেদন করবো।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকাটি কার্যকর কী না, তা যাচাই করা হবে। প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল ট্রায়ালের ফল হস্তান্তর করার তিন সপ্তাহের মধ্যে অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'।

করোনার উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টার কারণে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

শিশুদের মধ্যেও সংক্রমণের হার বেড়েছে৷ এখন পর্যন্ত ১২ বছরের কম বয়েসীদের জন্য কোনো টিকা নেই। তবে শিশুদের জন্য ডেল্টা কেমন সংক্রামক, সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত