আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অরেঞ্জ কাউন্টিতে করোনা পরিস্থিতির উন্নতি, হাসপাতালে কমছে রোগী

অরেঞ্জ কাউন্টিতে করোনা পরিস্থিতির উন্নতি, হাসপাতালে কমছে রোগী

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে। অরেঞ্জ কাউন্টি হেলথ কেয়ার এজেন্সি জানায়, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা অনেক কমে গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) অরেঞ্জ কাউন্টিতে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ৩১৩ জন রোগী থেকে কমে হয়েছে ৩০৮ জন।

সংস্থাটি আরো জানায়, হাসপাতালের জরুরি বিভাগে ৮৬ জন রোগী থেকে ১০ জন কমে বর্তমানে ৭৬ জন ভর্তি আছে৷ এর আগে সর্বশেষ জুন মাসে হাসপাতালে রোগীর সংখ্যা এমন কম ছিল।

অরেঞ্জ কাউন্টিতে বর্তমানে ২২ দশমিক ৬ শতাংশ আইসিইউ বেড আর ৬৬ শতাংশ ভেন্টিলেটর খালি রয়েছে।

অরেঞ্জ কাউন্টিতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৩৮৪ জন বাসিন্দার মৃত্যু হয়েছে৷ চলতি মাসে মারা গেছেন ৩৯ জন।

ডেপুটি কাউন্টি হেলথ অফিসার ড. রেজিনা চিনসো খোং বলেন, 'আগস্ট মাসসহ সম্প্রতি যারা করোনাতে মারা গেছেন, তাদের মধ্যে ৯৪ শতাংশই টিকা নেয়নি'।

তিনি বলেন, সাম্প্রতিক গ্রীষ্মে ডেল্টা ভ্যারিয়েন্টের বর্ধিত সংক্রমণকে টিকা প্রয়োগ ছাড়া কোনোভাবেই মৃতের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না।

শুক্রবার কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৫৬ জন বাসিন্দা। এর ফলে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৫ হাজার ২২৭ জনে।

গত মাসে করোনায় আক্রান্ত হয়ে যেসব বাসিন্দা মারা গেছেন, তাদের মধ্যে আটজন টিকা গ্রহীতার বয়স ছিল ৬৫ বছর৷ সাতজনের বয়স ছিল ৭৫ বছরের বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত