আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ৮ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ৮ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

ছবি: এলএবাংলাটাইমস

করোনার নতুন ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সাউথ আফ্রিকাসহ আরও সাতটি সাউদার্ন আফ্রিকার দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) থেকে এই দেশগুলোতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকেরাই শুধু নিজ দেশে ফিরে আসার জন্য ভ্রমণ করতে পারবে।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যও একইরকম ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এই দেশগুলোর উপর। আর কানাডা অনুরূপ ভ্রমণ বিধিনিষেধ জারি করতে পারে।

দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর আগে জানায়, ওমিক্রন করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং এটি নিয়ে শঙ্কা প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, সাউথ আফ্রিকা, বোটসওয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসওয়াতিনি, মোজাম্বিক এবং মালাউই থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন এই দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা সতর্কতাস্বরূপ নেওয়া হচ্ছে বলে জানান। তিনি বলেন, এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

গত ২৪ নভেম্বর সর্বপ্রথম সাউথ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। এরপর ডব্লিউএইচও অন্যান্য দেশেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত