আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৮৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম কমিয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে গত ১৩ ডিসেম্বরের আলোচনা সভার আলোকে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপারের (খোলা) এই নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। আগে যা ছিল ১৯২ টাকা। সে হিসাবে লিটারে দাম কমেছে ৫ টাকা।

এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম কমেছে ২১ টাকা।অন্যদিকে প্রতি লিটার লুজ বা খোলা সয়াবিন তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত