আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সাত দিনে কমেছে চাল-ডাল ময়দাসহ নয় পণ্যের দাম

সাত দিনে কমেছে চাল-ডাল ময়দাসহ নয় পণ্যের দাম

রাজধানীর খুচরা বাজারে সাত দিনের ব্যবধানে কমেছে নয় পণ্যের দাম। পণ্যগুলো হলো-সব ধরনের চাল, মশুর ডাল, ময়দা, পেঁয়াজ, আমদানি করা আদা, ছোলা, তেজপাতা, জিরা ও দারুচিনি। তবে এ সময়ের ব্যবধানে দেশি ও আমদানি করা রসুনের দাম বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক খুচরা বাজারের পণ্যমূল্য তালিকার সর্বশেষ (রোববার) প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। রাজধানীর কাওরান বাজার, শাহজাহানপুর, মালিবাগ কাঁচাবাজার, মহাখালী বাজারসহ মোট ১২টি খুচরা বাজারের পণ্যমূল্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে-সাত দিনের ব্যবধানে প্রতি কেজি সরু চালের দাম কমেছে শূন্য দমশিক ৭৩ শতাংশ, মাঝারি আকারের চালের দাম কমেছে ২.৬১ শতাংশ, মোটা জাতের চালের দাম কমেছে ১.৯৪ শতাংশ। পাশাপাশি প্রতি কেজি বড় দানার মশুর ডালের দাম কমেছে ২.৩৮ শতাংশ ও মাঝারি দানার মশুর ডালের দাম কমেছে ৩.৯২ শতাংশ। এ ছাড়া প্রতি কেজি খোলা ময়দার দাম কমেছে ২ শতাংশ। প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে সর্বোচ্চ ২৫ শতাংশ, আমদানি করা আদা ৭.৬৯ শতাংশ, ছোলা ২.৮৬ শতাংশ, তেজপাতা ৩.২৩ শতাংশ, জিরা ১.৮৭ ও দারুচিনির দাম ১.০৬ শতাংশ কমেছে।

সরকারি এ সংস্থার মুখপাত্র হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, টিসিবির পক্ষ থেকে নিজস্ব জনবল দিয়ে প্রতিদিন রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার সরেজমিন পরিদর্শন করে পণ্যের দাম নিয়ে একটি তালিকা তৈরি করা হয়। সেখানে সপ্তাহ, মাস ও বছরের ব্যবধানে পণ্যের দাম কমা বা বাড়ার চিত্র দেখানো হয়। সে মোতাবেক এই তালিকা তৈরি করা হয়েছে।

টিসিবির তথ্য মতে, প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৫৮ থেকে সর্বোচ্চ ৭৮ টাকা, যা সাত দিন আগে ৬২-৭৫ টাকা ছিল। প্রতি কেজি মাঝারি আকারের চাল মানভেদে বিক্রি হয়েছে ৫২-৬০ টাকা, যা সাত দিন আগে ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে ৪৬-৫৫ টাকা, যা এক সপ্তাহ আগে ৪৮-৫৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি মাঝারি আকারের মশুর ডাল ১২৫ টাকায় বিক্রি হয়েছে, যা সাত দিন আগে ১৩০ টাকা ছিল।

প্রতি কেজি খোলা ময়দার দাম তিন টাকা কমে ৭২ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আমদানি করা আদা বিক্রি হয়েছে ১৫০ টাকা, সাত দিন আগে ১৬০ টাকা ছিল। প্রতি কেজি ছোলা পাঁচ টাকা কমে ৮০ টাকায় বিক্রি হয়েছে। কেজিতে ১০ টাকা কমে তেজপাতা ১৭০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৫৫০ টাকা, যা আগে ৫৭০ টাকা ছিল। প্রতি কেজি দারুচিনি ২০ টাকা কমে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত