আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

চরম অস্থিরতা বিটকয়েনের বাজারে

চরম অস্থিরতা বিটকয়েনের বাজারে

বৈশ্বিক মন্দার প্রভাবে অনুমোদনহীন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে বিটকয়েনের দাম পড়তে শুরু করে। ডিসেম্বর পর্যন্ত পড়েছে। গত ১৪ মাসে এর দাম প্রায় চারগুণ কমেছে। ২০২১ সালের নভেম্বরে এর দাম সর্বোচ্চ ৬৪ হাজার ৪০০ ডলার উঠেছিল। ৩০ ডিসেম্বর পর্যন্ত তা কমে সর্বনিম্ন ১৬ হাজার ৫২৯ ডলারে নেমেছে। ওই সময়ে এর দাম কমেছে ৪৭ হাজার ৮৭১ ডলার।

বিটকয়েনের দামে এত বেশি দরপতনের কারণে যারা এতে বিনিয়োগ করেছিলেন তারা ব্যাপকভাবে পুঁজি হারিয়েছেন। তবে ২ জানুয়ারি থেকে এর দাম বাড়তে শুরু করেছে। শনিবার পর্যন্ত এর দাম বেড়ে ২৩ হাজার ২৫ ডলার হয়েছে। গত ২০ দিনে এর দাম বেড়েছে ৬ হাজার ৪৯৬ ডলার বা প্রায় ৪০ শতাংশ।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ডলারের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে এখন বিটকয়েনও বিকল্প মুদ্রা হিসাবে ব্যবহৃত হতে শুরু করেছে। আগে এর ব্যবহার অনেকটা কমে গিয়েছিল। চলতি বছরেও এর বাজারে অস্থিরতা থাকবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা বাজারে ছাড়তে শুরু করেছে। ইতোমধ্যে চীন সীমিত আকারে ডিজিটাল মুদ্রা বাজারে ছেড়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ১ ডিসেম্বর থেকে ডিজিটাল মুদ্রা বাজারে ছেড়েছে। প্রাথমিকভাবে এই মুদ্রা শুধু পাইকারি পর্যায়ে বা এজেন্টেদের মধ্যে লেনদেন হবে। এ প্রক্রিয়া সফল হলে এর লেনদেনের পরিধি আরও বাড়ানো হবে।

বাংলাদেশ ব্যাংকও ডিজিটাল মুদ্রা বাজারে ছাড়ার জন্য সমীক্ষা করছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভারত ও চীনের ডিজিটাল মুদ্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সূত্র জানায়, বাজারে প্রচলিত মুদ্রার মান অনুযায়ীই ওইসব ডিজিটাল মুদ্রা লেনদেন হচ্ছে। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার ডলার বা বিকল্প অন্য কোনো মুদ্রার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পর্যায়ক্রমে একে রিয়েল এক্সচেঞ্জ রেট বা প্রকৃতি বিনিময় হারের সঙ্গে সমন্বয় করা হবে।

বাংলাদেশের যেসব দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য রয়েছে ওইসব দেশের সার্বিক অর্থনীতির সূচকগুলোর সঙ্গে বিশ্লেষণ করে প্রকৃত বিনিময় হার নির্ধারণ করা হয়। ফলে এই মুদ্রাটি ডলারের বিকল্প হিসাবে যে কোনো মুদ্রায় লেনদেন করা যাবে। এদিকে টাকায় ২ জানুয়ারি প্রতি বিটকয়েনের দাম ছিল ১৭ লাখ ২৪ হাজার টাকা। ২১ জানুয়ারি তা বেড়ে ২২ লাখ ২৪ হাজার টাকায় উঠেছে। ডিসেম্বরে এর দাম সর্বনিম্ন ১৬ লাখ ৭৪ হাজার টাকায় নেমেছিল। ২০২১ সালের নভেম্বরে এর দাম সর্বোচ্চ ৫২ লাখ টাকায় উঠেছিল।

২০০৯ সালে প্রতি বিটকয়েনের দাম ছিল ১ ডলার। ২০১৯ সালের নভেম্বর তা বেড়ে ১১ হাজার ৩৭০ ডলারে উঠে। ২০২০ সালে মার্চে আবার কমে ৫ হাজার ১৬৫ ডলারে নামে। ২০২১ সালের নভেম্বরে এর দাম বেড়ে সর্বোচ্চ ৬৪ হাজার ৪০০ ডলারে উঠে। এরপর থেকে কমতে শুরু করে। ৩০ ডিসেম্বর পর্যন্ত তা কমে সর্বনিম্ন ১৬ হাজার ৫২৯ ডলারে নেমেছে। গত ১৪ মাসে এর দাম প্রায় চারগুণ কমেছে। অর্থাৎ ৪৭ হাজার ৮৭১ ডলার। তবে ২ জানুয়ারি থেকে এর দাম বাড়তে শুরু করেছে। শনিবার পর্যন্ত এর দাম বেড়ে ২৩ হাজার ২৫ ডলার হয়েছে। গত ২০ দিনে এর দাম বেড়েছে ৬ হাজার ৪৯৬ ডলার বা প্রায় ৪০ শতাংশ।

সূত্র জানায়, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে বিটকয়েনের লেনদেন নিষিদ্ধ। তারপরও ওই নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় ব্যক্তি এর মাধ্যমে লেনদেন করছেন। একই সঙ্গে অনলাইন জুয়ার দেনা-পাওয়া সম্পন্ন করার জন্যও এ কয়েন ব্যবহৃত হচ্ছে। এর সঙ্গে জড়িত থাকার দায়ে আইন প্রয়োগকারী সংস্থা বেশকিছু ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিটকয়েনের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। ফলে এতে বিনিয়োগ করে বা লেনদেন করে কেউ প্রতারিত হলে কোনো সংস্থার কাছে প্রতিকার চাওয়ার সুযোগ নেই। এছাড়া এর মাধ্যমে লেনদেন করা বা এতে বিনিয়োগ করাও একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন বিষয়ক অপরাধ।

এদিকে আইএমএফ’র প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যায়, বিটকয়েনে যারা বিনিয়োগ করেছেন তাদের প্রায় সবাই ব্যাপকভাবে পুঁজি হারিয়েছেন। স্বর্ণ, শেয়ার ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছেন তাদের পুঁজির মুনাফা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে স্বর্ণে বিনিয়োগকারীদের। এরপরেই রয়েছে ডলারে বিনিয়োগকারীদের অবস্থান। তৃতীয় অবস্থানে রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। তবে ইউরো ও পাউন্ডে বিনিয়োগকারীদের মুনাফা বেশ কম।

প্রতিবেদনে বলা হয়, বিটকেয়েনের দাম যেভাবে কমছিল, তাতে আর্থিক খাতে ঝুঁকির মাত্রা আরও বেড়ে গিয়েছিল। কেননা বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক লেনদেনে বিটকয়েন ব্যবহৃত হচ্ছে। এছাড়া সঞ্চয়ের ক্ষেত্রে বিটকয়েন অন্যতম একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরাও আন্তর্জাতিক লেনদেন করার জন্য বিটকয়েনে আগাম বুকিং দিয়ে রাখছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত