আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

উচ্চ মধ্যম আয়ের দেশ হতে সহায়তার প্রতিশ্রুতি

উচ্চ মধ্যম আয়ের দেশ হতে সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশের উন্নয়ন এবং প্রবৃদ্ধির গতিধারা বিশ্বের অনেক দেশের জন্য এখন অনুপ্রেরণা স্বরূপ। উন্নয়ন যাত্রায় বহুমুখী চ্যালেঞ্জ উল্লেখযোগ্যভাবে মোকাবিলা করেছে বাংলাদেশ। এ দেশের দারিদ্র্য কমেছে রেকর্ড হারে। দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী এবং নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ সফরে এসে বিভিন্ন বৈঠকে এসব কথা বলেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ফন ট্রটসেনবার্গ। গতকাল মঙ্গলবার সংস্থাটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিন দিনের সফর শেষে গতকালই ঢাকা ছাড়েন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশকে বিশ্বব্যাংকের তরফ থেকে কার্যকর সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফন ট্রটসেনবার্গ বলেন, 'অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করছে।

আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে আমরা বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বেসরকারি খাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তির জন্য এবং জলবায়ু ঝুঁকি কমাতে আমরা বাংলাদেশকে সহায়তা করব।'

বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন উপলক্ষে গত রোববার বাংলাদেশ সফরে আসেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। কয়েকজন মন্ত্রী, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়নে আগামীর অগ্রাধিকার নিয়ে কথা বলেন ট্রটসেনবার্গ। গতকাল মঙ্গলবার সফরের শেষ দিনে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এমডির সফরসঙ্গী ছিলেন। ১৯৭২ সালে বিশ্বব্যাংকের সদস্য হয় বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ, কৃষি ও শিল্পের পুনর্গঠন এবং নির্মাণ ও বিদ্যুৎ খাতের জন্য ৫ কোটি ডলারের জরুরি ঋণ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের পথচলা শুরু হয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত