আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ওয়ারেন্টির মেয়াদ ২০ বছর করল স্যামসাং

ওয়ারেন্টির মেয়াদ ২০ বছর করল স্যামসাং

স্যামসাং ওয়াশিং মেশিন ও রেফ্রিজারেটরের ডিজিটাল ইনভার্টার কম্পেসর ও ডিজিটাল ইনভার্টার মোটরের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। এর আগে এই ওয়ারেন্টির মেয়াদ ছিল ১০ বছর।

বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানোর ফলে ক্রেতারা এখন স্যামসাংয়ের রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন আরও আস্থার সঙ্গে কিনবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের ফলে স্যামসাং রেফ্রিজারেটর ও স্যামসাং ওয়াশিং মেশিনের পার্টস বা সরঞ্জাম আরও দীর্ঘ সময় ধরে সেবা প্রদান করবে। কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে স্যামসাং বিনামূল্যে সার্ভিসিং ও পার্টস পরিবর্তনের সুবিধা দেবে। স্যামসাংয়ের নতুন এ উদ্যোগটির প্রাথমিক উদ্দেশ্য হলো, তাদের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থাকে আরও জোরদার করা।

এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, স্যামসাং রেফ্রিজারেটর আর ওয়াশিং মেশিন ইতোমধ্যেই কার্যকারিতা ও স্থায়িত্বের দিক থেকে ভোক্তাদের মধ্যে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, 'আমাদের নিরলস উদ্ভাবনী সেবা প্রদানের ধারাবাহিকতায় ২০ বছরের ওয়ারেন্টি সুবিধা ক্রেতাদের সেবাদানের ক্ষেত্রে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে।'


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত