আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মে মাস থেকে সপ্তাহে তিন দিন সশরীর অফিস করতে হবে অ্যামাজনের কর্মীদের

মে মাস থেকে সপ্তাহে তিন দিন সশরীর অফিস করতে হবে অ্যামাজনের কর্মীদের

অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের কর্মীদের সশরীর অফিসে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী মে মাসের ১ তারিখ থেকে সপ্তাহে অন্তত তিন দিন কর্মস্থলে উপস্থিত থাকতে হবে অ্যামাজনের কর্মীদের। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি নিজেই এ কথা জানিয়েছেন। খবর সিএনএনের

অ্যান্ডি জ্যাসি বলেন, ‘সশরীর কর্মস্থলে এলে কাজের সমন্বয় ভালো হবে এবং কোম্পানির সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব রাখবে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আমাদের কার্যালয়গুলোতে কর্মরত হাজার হাজার কর্মচারীকে ফিরিয়ে আনা সহজ ব্যাপার নয়, কিন্তু আমরা একটি ভালো পরিকল্পনা তৈরি করার জন্য সেই কাজ করতে যাচ্ছি।’ জানি এটি প্রথমে ঠিকঠাক কাজ করবে না। তবে এই অভিজ্ঞতা সামনের মাসগুলোতে ক্রমাগত উন্নতি করার প্রয়াস জোগাবে। আমাদের আবাসন দল কাজগুলো সহজ করে তুলবে—বলেন অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি।

অ্যামাজনের প্রধান নির্বাহী আরও বলেন, কর্মচারীরা অফিসে আসা শুরু করলে সেখানকার স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত এমন একসময়ে এল, যখন প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ১৮ হাজারের মতো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কোম্পানিটির ৩ লাখ শক্তিশালী করপোরেট জনশক্তির প্রায় ৬ শতাংশ ছাঁটাইয়ের আওতায় পড়বে। বৈশ্বিক করোনা সংকটের ফলে বাসা থেকে অফিস করার সুযোগ দিয়েছিল অনেক প্রতিষ্ঠান। অ্যামাজন এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত