আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ঈদে রেমিট্যান্স এলো ১৩,৬০৭ কো‌টি টাকা

ঈদে রেমিট্যান্স এলো ১৩,৬০৭ কো‌টি টাকা

এবারের ঈদ-উল-ফিতরে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

টাকার অংকে যা (প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে) ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।

এপ্রিল মাসের ২১ দিনে প্রবাসীরা বৈধ পথেই এ টাকা দেশের পাঠিয়েছেন। ঈদ পরবর্তী সোমবার (২৪ এপ্রিল) এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে প্রবাসীরা দেশে অবস্থানরত পরিজনের জন্য বেশি বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত রয়েছে।

প্রবাসী আয় সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, প্রবাসীরা এবারের ঈদের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার, দ্বিতীয় সপ্তাহে ৪৮ কোটি ১৮ লাখ ডলার এবং তৃতীয় সপ্তাহে ৩১ কোটি ৩০ লাখ ডলার ২০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ পর্যন্ত) ৯ মাসে মোট এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

আগের অর্থবছরে একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন, এক হাজার ৫২৯ কোটি ডলার। অর্থাৎ এ সময়ে ৭৪ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় বেশি পাঠিয়েছেন।

আগের ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশের প্রবাসী আয় ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।
বৈধপথে প্রবাসী আয় পাঠাতে সরকারের নানামুখি উদ্যোগের ফলে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বেড়েছে। একই সময়ে বিদেশে মানুষ যাওয়ার হারও বেড়েছে।

প্রবাসী আয় ইতিবাচক ধারায় ফেরার এটাও একটি কারণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত