আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

আদা, রসুন ও পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, ঝাল কমেনি কাঁচামরিচের

আদা, রসুন ও পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, ঝাল কমেনি কাঁচামরিচের

ঈদের পর আদা, রসুন ও পেঁয়াজের দাম কমবে বলে আশা করেছিলেন অনেকে। স্বাভাবিক হয়নি এসব পণ্যের বাজার। আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। এক সপ্তাহ ধরে বাড়তি দরে বিক্রি হচ্ছে রসুন। দেশি রসুনের কেজি ১৫০ থেকে ১৬০ এবং আমদানি করা রসুন ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। ঈদের আগে দেশি রসুন ১৩০ থেকে ১৫০ এবং আমদানি করা রসুনের দাম ১৬০ থেকে ১৮০ টাকা ছিল।

পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি কিনতে ৪৫ থেকে ৫০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। কাঁচামরিচ প্রতিদিনই ভারত থেকে আমদানি হলেও দাম কমছে না। প্রতি কেজি ২৮০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সবজির দামও বেড়েছে। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার, মালিবাগ, শান্তিনগর বাজারে এমন চিত্র দেখা গেছে।

লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। গোল বেগুন কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে ৮০ থেকে ১২০ টাকা। ৮-১০ দিন আগে বেগুন প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। করলার কেজি ছিল ৬০ থেকে ৭০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মৌসুম শেষ হওয়ায় ঈদের আগেই টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানি হলেও দাম চড়া। দেশি টমেটো ১০০ থেকে ১৫০ এবং ভারতীয় টমেটো ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ঈদের আগে দেশি টমেটো ৫০ থেকে ৭০ এবং আমদানি করা টমেটো ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। মুলার দাম কেজিতে ২০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সপ্তাহখানেক আগে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া বরবটির কেজি এখন ৮০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। এ ছাড়া ঢ্যাঁড়স ও ঝিঙে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে যথাক্রমে ৫০ ও ৭০ টাকা দরে।

সবজি ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক খরায় সবজি গাছ মরে গেছে। আবার ভারী বর্ষণে ক্ষেতে পানি জমে বেশিরভাগ গাছ মরে গেছে। এ ছাড়া কোরবানির কারণে কৃষকরা এখন ক্ষেত থেকে সবজি তুলছেন কম। সে জন্য দাম বেশি।

চড়া মাছের বাজার মাছের বাজারে কিছু দোকান বন্ধ থাকতে দেখা গেছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মজীবীরা ঢাকায় ফেরায় চাহিদা বেড়েছে মাছের। কেজিতে ২০ টাকার মতো বেড়ে মাঝারি আকারের পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। ৩০ টাকার মতো বেড়েছে তেলাপিয়া মাছের দাম। মাঝারি ও বড় আকারের তেলাপিয়া কিনতে ক্রেতাকে এখন কেজিপ্রতি গুনতে হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা। চাষের কৈ ২৫০ থেকে ২৮০ আর সিলভার কার্প ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি রুই ও কাতলা ৩৩০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মানভেদে ৩৫০ থেকে ৪৫০ এবং চিংড়ি ৭০০ থেকে ১১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত