আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

অর্থবছরের শুরুতেই বাড়ল খাদ্য মূল্যস্ফীতি

অর্থবছরের শুরুতেই বাড়ল খাদ্য মূল্যস্ফীতি

গত মাসের তুলনায় ফের বাড়ল খাদ্য মূল্যস্ফীতির হার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে খাদ্যে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। এবার গ্রামে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার। তবে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এক মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ০.০৫ শতাংশ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, ধারাবাহিকভাবে বাড়ছে দেশের খাদ্য মূল্যস্ফীতির হার। মেতে এ হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এর আগে গত বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে জুলাইয়ে হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।

এদিকে জুলাইয়ে শহরে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে শ্রমিকের মজুরি হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সার্বিক মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ এবং মেতে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে জুলাইয়ে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া শিল্প খাতে মজুরি হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশে, যা জুনে ছিল ৭ শতাংশ। এদিকে সেবা খাতে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৪ শতাংশে, যা জুনে ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত