আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

৩৯ শতাংশ কমেছে ভোগ্যপণ্য আমদানি

৩৯ শতাংশ কমেছে ভোগ্যপণ্য আমদানি

কড়াকড়ি ও ডলার সংকটের কারণে বিভিন্ন পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা কমছেই। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে ৩৯ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল, মধ্যবর্তী পণ্য এবং জ্বালানি তেল সবকিছুরই এলসি খোলা ও নিষ্পত্তি আগের চেয়ে কমছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্টে) বিভিন্ন পণ্যের এলসি খোলা হয়েছে ১ হাজার ৫২ কোটি ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ১৪ শতাংশ বা ১৭৩ কোটি ডলার কম। ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে বিভিন্ন পণ্যের এলসি খোলার পরিমাণ ছিল ১ হাজার ২২৫ কোটি ডলার। একই সময়ে আগের এলসি নিষ্পত্তি কমেছে প্রায় ২২ দশমিক ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে সর্বোচ্চ ৩৯ দশমিক ২৫ শতাংশ এলসি খোলা কমেছে ভোগ্যপণ্য আমদানির। এই পণ্যটির এলসি খোলা হয়েছে মাত্র ৯২ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫২ কোটি ডলারের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ দশমিক ৬৪ শতাংশ এলসি খোলা কমেছে শিল্পের কাঁচামালের। এ সময়ে পণ্যটির এলসি খোলা হয়েছে ৩২৭ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪৫১ কোটি ডলার।

এছাড়া ২২ দশমিক ৩৩ শতাংশ এলসি খোলা কমেছে জ্বালানি তেলের। এ সময়ে পণ্যটির এলসি খোলা হয়েছে ১৬৫ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৯৬ কোটি ডলার। শিল্পের মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে প্রায় ৩৮ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৭৯ শতাংশ কম।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের মূল্য ও জাহাজ ভাড়া বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় ডলারের উচ্চমূল্য। এসব কারণে ২০২১-২২ অর্থবছরে আমদানি খরচ অস্বাভাবিক বেড়ে যায়। একই কারণে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধীর হয়ে পড়ে। অন্যদিকে করোনা-পরবর্তী সবকিছু খুলে যাওয়ায় হুন্ডি তত্পরতা ব্যাপকভাবে বেড়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী হয়ে পড়ে। এতে বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ে পার্থক্য বেড়ে দেশে ডলারের সংকট তৈরি হয়। গত বছরের এপ্রিল থেকে এ সংকট তীব্র হয়। এতে কমতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ অবস্থায় ডলার সাশ্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে গত বছরের এপ্রিলে অতিপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং হচ্ছে কি না, সেটিও নিয়মিত যাচাই শুরু করে বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে। এতদিন আগের খোলা বকেয়া এলসি নিষ্পত্তির চাপ বেশি থাকলেও এখন সেটিও আগের চেয়ে কমে এসেছে।

তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছর জুড়েই এলসি খোলা ও নিষ্পত্তির হার ছিল নিম্নমুখী। গত অর্থবছরে বিভিন্ন পণ্যের এলসি খোলা হয়েছিল ৬ হাজার ৯৩৬ কোটি ৩৬ লাখ ডলারের। এটি তার আগের অর্থবছরের চেয়ে প্রায় ২৬ দশমিক ৪১ শতাংশ কম। কড়াকড়ির আগে ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন পণ্যের এলসি খোলার পরিমাণ ছিল ৯ হাজার ৪২৬ কোটি ৯২ লাখ ডলার। এটি তার আগের অর্থবছরের চেয়ে ৩৭ দশমিক ৫৯ শতাংশ বেশি ছিল। শুধু এলসি খোলাই নয়, গত অর্থবছর জুড়ে বিভিন্ন পণ্যের এলসি নিষ্পত্তিও কম হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন পণ্যের এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ২১৯ কোটি ডলার। এটি তার আগের অর্থবছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম। অথচ ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন পণ্যের আমদানি ব্যয় বেড়েছিল প্রায় ৩৬ শতাংশ। ঐ অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ৮ হাজার ২৪৯ কোটি ডলার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত