আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

নতুন নোট নিচ্ছে না এটিএম: ব্যাংক গ্রাহকদের মধ্যে অসন্তোষ

নতুন নোট নিচ্ছে না এটিএম: ব্যাংক গ্রাহকদের মধ্যে অসন্তোষ

চলতি মাস থেকেই বাজারে এসেছে নতুন নোট। যেসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দেশের মানুষও খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহের চেষ্টা করেছেন। এমনি অনেকের আগ্রহ এত বেশি ছিল, খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে হলেও সংগ্রহ করেছেন নতুন নোটগুলো।


​​​​​​​তবে এগুলো ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় শিকার হতে হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক হাজার টাকা নোট হাতে এক ব্যক্তি বলছেন কোনো দোকানদার নতুন টাকা নিচ্ছেন না। অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, এটিএম বুথে টাকা জমা দেওয়ার চেষ্টা করা হলেও মেশিনটি টাকা নিচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত টাকা কেনো বুথগুলো গ্রহণ করছে না সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি ভিডিওর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


এর আগে, বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত