আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

শেয়ারের মূল্যবৃদ্ধিতে পাঁচটি কোম্পানি শীর্ষে আছে

শেয়ারের মূল্যবৃদ্ধিতে পাঁচটি কোম্পানি শীর্ষে আছে

আজ বুধবার শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবার দেখে নেওয়া যাক ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্যবৃদ্ধিতে আজ কোন পাঁচটি কোম্পানি শীর্ষে আছে।

১. সেন্ট্রাল ইনস্যুরেন্স
ডিএসইর ওয়েবসাইট সূত্রে দেখা যাচ্ছে যে, আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩০ টাকা। আজ দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ৩৩ টাকা। গত দুই দিন ধরে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। কোম্পানিটি ২০২৩ সালে ১২ শতাংশ, ২০২২ সালে ১৫ শতাংশ, ২০২১ সালে ১৮ শতাংশ ও ২০২০ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২. জাহীন স্পিনিং
মূল্যবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে জাহীন স্পিনিং। শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬ দশমিক ৩ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম হয়েছে ৬ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৩. অ্যাপেক্স ফুডস লিমিটেড
আজ তৃতীয় স্থানে আছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৮০ দশমিক ৩ টাকা; আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৯৪ দশমিক ২ টাকা। কোম্পানিটি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৪. কর্ণফুলী ইনস্যুরেন্স
চতুর্থ স্থানে আছে কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। গতকাল দিন শেষে এর দাম ছিল ২৪ দশমিক ২ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ২৬ টাকা। কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ এবং ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৫. রিপাবলিক ইনস্যুরেন্স
পঞ্চম স্থানে থাকা রিপাবলিক ইনস্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২৫ দশমিক ১ টাকা। আজ দিন শেষে এই শেয়ারের দাম হয়েছে ২৬ দশমিক ৯ টাকা। এই কোম্পানি ২০২৩ সালে ১১ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২০২১ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত