আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বৃহস্পতিবার (২৪ জুলাই) দিন শেষে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। সে হিসেবে গত ২৪ দিনে মোট রিজার্ভ কমেছে প্রায় ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। বিপিএম৬ অনুযায়ী একই সময় রিজার্ভ কমেছে ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার, কারণ ৩০ জুন এ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৮ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) মে ও জুন মাসের আমদানির বকেয়া ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়। এই অর্থ পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে, এবং বিপিএম৬ অনুযায়ী তা হয় ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

সরকার পরিবর্তনের পর প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সদ্যসমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসী আয় পৌঁছেছে ৩০ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রপ্তানি খাতেও প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

প্রবাসী আয় ও রপ্তানি—এই দুটি প্রধান বৈদেশিক মুদ্রা উৎসে ধারাবাহিক ইতিবাচক প্রবাহের ফলে বাজারে স্থিতিশীলতা ফিরেছে। ফলে রিজার্ভের ওপর চাপ অনেকটাই কমেছে। গত ১০ মাসে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেনি। বরং এ সময় ব্যাংক খাত ও রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বাজেট সহায়তা ও বৈদেশিক ঋণ বাবদ দেশে কয়েক বিলিয়ন ডলার এসেছে, যা রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে।

এদিকে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ার পাশাপাশি আমদানি তুলনামূলকভাবে কম থাকায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। এর প্রভাবে মার্কিন ডলারের মূল্য টাকার তুলনায় কিছুটা কমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক চলতি মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত