আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে কী করছেন শুভ-পূর্ণিমা?

যুক্তরাষ্ট্রে কী করছেন শুভ-পূর্ণিমা?

সেই কবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’তে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও পূর্ণিমা। সিনেমাটি মুক্তির আলো না দেখলেও ঢালিউড দর্শকরা এ জুটিকে পছন্দ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দেখা হয় দুই তারকার। সেখানকার কিছু ছবি তারা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা ভাইরাল হয়েছে চলচ্চিত্র বিষয়ক গ্রুপে। সেখানে ভক্তরা জানান, শুভ-পূর্ণিমাকে জুটি হিসেবে পর্দায় দেখতে চান।

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী ‘আনন্দ-মেলা ২০১৮’।

২৮ ও ২৯ জুলাইয়ের এ আয়োজনে অংশ নেন বাংলাদেশের কয়েকজন তারকা। তাদের মধ্যে ছিলেন শুভ ও পূর্ণিমা। অনুষ্ঠানস্থল ছাড়াও তাদের আড্ডা দিতে দেখা যায়। তেমন একটি ছবিতে আরো আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনয়শিল্পী দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস।

বেশ আগেই যুক্তরাষ্ট্রের কয়েকটি ইভেন্টে অংশ নিতে দেশ ছাড়েন শুভ। আর পূর্ণিমা সেখানে যান সপ্তাহখানেক আগে। এর আগে তিনি দেশে অংশ নেন কামব্যাক সিনেমা ‘জ্যাম : প্রেমের চাটনি’র মহরতে। নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ওই সিনেমায় শুভকেও প্রস্তাব দেওয়া হয়, তবে তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।

পূর্ণিমা দেশে ফিরবেন ২ আগস্ট। অন্যদিকে মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র ছাড়বেন শুভ। ফিরেই জানাবেন নতুন ছবির খবর।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত