আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সবচেয়ে বেশি আয় স্কারলেট জোহানসনের

সবচেয়ে বেশি আয় স্কারলেট জোহানসনের

সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীর নামের তালিকা প্রকাশ করেছে প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন স্কারলেট জোহানসন।

গত বছর ১ জুন থেকে চলতি বছর ১ জুন পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের জরিপে তৈরি হয়েছে এ তালিকা।

অ্যাভেঞ্জার : ইনফিনিটি ওয়ার সিনেমায় সুপারহিরো ব্ল্যাক উইডোর ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসার পাশাপাশি মোটা অঙ্কের অর্থ আয় করেছেন স্কারলেট। এ বছর ৪০.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। তার আয় ২৮ মিলিয়ন মার্কিন ডলার। ম্যালফিসেন্ট-টু সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। ২০২০ সালে মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমার পারিশ্রমিকই তাকে তালিকায় স্থান দিয়েছে।

বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ১৯.৫ মিলিয়ন আয় করেছেন ৪৯ বছর বয়সি জেনিফার অ্যানিস্টন। তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে। গত বছর দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন গত বছর তৃতীয় স্থানে থাকা জেনিফার লরেন্স। তার আয় ১৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৬ মিলিয়ন মার্কিন ডলার কম।

১৬.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন রীজ হুইদারস্পুন। এছাড়া শীর্ষ দশের মধ্যে রয়েছেন মিলা কুনিশ (১৬ মিলিয়ন মার্কিন ডলার), জুলিয়া রবার্টস (১৩ মিলিয়ন মার্কিন ডলার), কেট ব্লানচেট (১২.৫ মিলিয়ন মার্কিন ডলার), মেলিসা ম্যাকার্থি (১২ মিলিয়ন মার্কিন ডলার) ও গ্যাল গ্যাডট (১০ মিলিয়ন মার্কিন ডলার)।

গত বছর এ তালিকার শীর্ষ স্থানে ছিলেন লা লা ল্যান্ড সিনেমাখ্যাত অভিনেত্রী এমা স্টোন। তবে এ বছর শীর্ষ দশেও স্থান হয়নি তার। আগামী সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা অভিনেতার তালিকা প্রকাশিত হবে বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত