আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহানা কাজীর ‘শরতের সেই জ্যোত্স্না’

শাহানা কাজীর ‘শরতের সেই জ্যোত্স্না’

ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই সঙ্গীতশিল্পীরা নতুন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে হাজির হন। এরই ধারাবাহিকতায় ভক্তদের ঈদের আনন্দে খানিকটা বাড়তি মাত্রা যোগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্প্রতি শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘শরতের সেই জ্যোত্স্না’ শীর্ষক গানটির ভিডিও প্রকাশ করেছেন।

শাহানা কাজী বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ দূর থেকে আমার শ্রোতা-দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতেই ভিডিওটি প্রকাশ করা। আশা করি, দর্শক-শ্রোতারা গানটি দেখবেন, পছন্দ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।’ গত ঈদুল ফিতরেও শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। শাহানা কাজীর ‘শরতের সেই জ্যোত্স্না’ শিরোনামের গানের ভিডিওটি মুক্তি পায় ২১ আগস্ট।

আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী ইতিমধ্যে বলিউডের অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন। আতিফ আসলামের সাথে তিনি তিনটি কনসার্ট করেছেন। এছাড়াও নেহা কাক্কার, সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক ও আয়ুষ্মান খোরানার সঙ্গে বেশ অনেকগুলো কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন কণ্ঠশিল্পী শাহানা কাজী। তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত গায়িকা যিনি টরন্টোর প্রায় বিশ হাজার শ্রোতা-দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যু এয়ার কানাডা সেন্টারেও লাইভ পারফর্ম করেন যেখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করে থাকেন।

২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহানা কাজী। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ-এ ফলোয়ারের সংখ্যা তেইশ লাখ ছাড়িয়েছে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত