আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘ডুব’

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘ডুব’

৯১তম অস্কার আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ডুব’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে এটি। সিনেমাটির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

আজ রোববার দুপুরে বাংলাদেশের অস্কার প্রিভিউ কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ‘‘এবার দুটি সিনেমা অস্কারের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিল। সেখান থেকে ‘ডুব’ সিনেমাটি চূড়ান্ত হয়েছে।’’ এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী বিপ্লব, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

‘ডুব’-এ লেখক জাভেদ হাসানের চরিত্রে বলিউড অভিনেতা ইরফান খান, সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নিতু চরিত্রে পার্ণো মিত্র এবং মায়া চরিত্রে রোকেয়া প্রাচী অভিনয় করেছেন। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান। এ ছাড়াও অভিনয় করেছেন ব্রাত্য বসু, নাদের চৌধুরী। সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বরাবরের মতো এবারো এই প্রতিযোগিতার আয়োজন করছে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত