আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গতবছরের ৩১ ডিসেম্বর বিয়ে করেছি : সালমা

গতবছরের ৩১ ডিসেম্বর বিয়ে করেছি : সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা আবারও বিয়ে করেছেন। গত ৩১ ডিসেম্বর লোকগানের জনপ্রিয় এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে। যিনি ঢাকা জজ কোর্টের এডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। তিনি বলেন, প্রেম নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে।

৩১ ডিসেম্বর সালমার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে। সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন।

লালনকন্যা খ্যাত এই কণ্ঠশিল্পী বলেন, আমার স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করবো, তখন সবার দোয়া নেব।

সালমা বলেন, বিয়ের আগে আমি স্বামীর সাথে কথা বলেছি। শুনেছি, আমার গান পছন্দ করে কিনা! এতে তার কোনো আপত্তি নেই। তার পরিবারের সাথেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ দেখেছি। সে নিজেও আবার বাবার সাথে কথা বলেছে।

সালমা মনে করেন, পরষ্পর একসাথে থাকতে হলে দুজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকা দরকার। এই সবকিছুর সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। এসবগুলো সালমা তার স্বামী সাগরের মধ্যে দেখেছেন।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ– তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা।

শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত