আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিজেপিতে যোগ দিলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অঞ্জু ঘোষ

বিজেপিতে যোগ দিলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অঞ্জু ঘোষ

বিজেপিতে যোগ দিলেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মঞ্জু ঘোষ৷ বুধবার রাজ্য বিজেপির দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তবে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ খ্যাত এই বাংলাদেশী অভিনেত্রী ভারতের রাজনৈতিক দলে কীভাবে যোগ দিতে পারেন, তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

শাসকদলের সমালোচনা করে দিলীপ ঘোষ জানান, যারাই পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছেন, তারাই বিজেপিকে চাইছেন৷ তিনি বলেন, ‘‘জুলাই মাস থেকে আবার বিজেপির সদস্যপদ গ্রহণের অভিযান শুরু হচ্ছে৷ গতবার মিসড কলের মাধ্যমে যে সদস্য গ্রহণ অভিযান শুরু হয়েছিল, জুলাই মাস থেকে আবারো সেই সদস্যপদ নবীকরণের কাজ শুরু হবে৷ তারপর এরাজ্যে বিজেপির সদস্য ছিল ৪২ লক্ষ৷ আমরা ৮৬ লক্ষ ভোট পেয়েছিলাম৷ এবার ২ কোটি ৩০ লক্ষের বেশি ভোট পেয়েছি৷ একটা টার্গেট রাখা হয় যে, প্রত্যেকবার ২৫ শতাংশ করে বেশি সদস্যপদ বাড়ানোর৷ ২৫ শতাংশ নয় আমার আশা, এবার ১২৫ শতাংশ সদস্য আমরা বাড়াতে পারব৷’’

এখানেই শেষ নয়, বুধবার রেড রোডের নমাজে গিয়ে বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ‘চুর চুর হো জায়েগা’ হুঁশিয়ারি দিয়েছেন৷ এদিন তারও উত্তর দেন রাজ্য বিজেপি সভাপতি৷ জানান, ‘‘এক সময়ে উনি বলেছিলেন ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব৷ আজ তার দলই ভাঙতে বসেছে৷ কে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে৷ সেজন্যই ৪২ থেকে ২২-এ নেমে এসেছে৷’’

উল্লেখ্য, মঙ্গলবার ভর সন্ধ্যাবেলায় নিমতায় খুন হন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন আবার বিজেপি নেতা বলেও জানা গেছে। সেই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘এখন রাজ্য কোনো ঘটনা ঘটলেই তার সঙ্গে বিজেপিকে জুড়ে দেয়া হচ্ছে৷’ ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই বলেই দাবি করেন দিলীপ ঘোষ৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে৷ সমস্ত স্তরের মানুষ বিজেপির ছাতার তলায় আসতে চাইছে৷ এবং শাসকদল তৃণমূলকে উৎখাত করতে চাইছে৷

শেয়ার করুন

পাঠকের মতামত