আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হাসপাতালের বেডে শুয়ে এন্ড্রু কিশোরের আকুতি

হাসপাতালের বেডে শুয়ে এন্ড্রু কিশোরের আকুতি

জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরইমধ্যে তাকে ১২টি ক্যামো দেয়া হয়েছে।

গত ২৬ নভেম্বর থেকে এন্ড্রু কিশোরের ক্যামোথেরাপির চতুর্থ সাইকেল শুরু হয়েছে। সব কেমো নিতে তাকে আরও তিনমাসের মতো সিঙ্গাপুরে অবস্থান করতে হবে। তবে এখনই দেশ ও গানের টানে অস্থির হয়ে পড়েছেন এন্ড্রু। হাসপাতালে কিছুতেই মন টিকছে না তার।

এদিকে ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। এই শিল্পীর প্রতিটি কেমোথেরাপির মূ্ল্য প্রায় ৯ লাখ টাকা। তাই ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

সুস্থ হয়ে দেশে ফিরতে কমপক্ষে ২ কোটি টাকা খরচ হয়ে যাবে। এতো টাকা এন্ড্রুর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তাই বাধ্য হয়ে ‘গো ফান্ড মি’ নামের এক ওয়েবসাইটে সহায়তার আবেদন জানিয়েছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু।

যদিও এখন পর্যন্ত উল্লেখ্য করার মতো অর্থ জমা পড়েনি সেই অ্যাকাউন্টে। এন্ড্রুর জন্য সবচেয়ে বড় অনুদানটি এসেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

এদিকে ‘হাসপাতালে আমার দম বন্ধ লাগছে। সুস্থ হয়ে আমি গানে ফিরতে চাই। দেশবাসীর কাছে দোয়া চাইছি। ’ এক গণমাধ্যমকে এমন আকুতি জানিয়েছেন দেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

এ বিষয়ে এন্ড্রু কিশোর বলেন, ‘ক্যান্সার ধরা পড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছিলেন। আপা (প্রধানমন্ত্রী) বলেছিলেন, ‘এটা দিয়ে তুমি চেকআপ করাও’।

সেখান থেকে সিঙ্গাপুরে চেকাপে এলাম, ডাক্তার বললেন, ক্যান্সার ধরা পড়েছে। এখনই চিকিৎসা করাতে হবে। আমাকে ভর্তি করাতে হবে। আমার ক্যান্সারের খবর আপা হয়তো জানেন না। আমার বিশ্বাস, জানলে তিনি কোনো উদ্যোগ নেবেন।’

এদিকে এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তায় খোলা ওয়েবসাইট ‘গো ফান্ড মি’তে সেভাবে অর্থ জমা না পড়লেও তার জন্য ফেসবুকে বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

সেখানে তার চিকিৎসা সহায়তার জন্য অর্থ চাওয়া হচ্ছে। অথচ এসব অ্যাকাউন্ট ভুয়া বলে নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার মমিন বিশ্বাস জানান, এন্ড্রু কিশোরের অসুস্থতার সুযোগ নিয়ে তার জন্য আর্থিক সহায়তা চেয়ে কয়েকটি বিকাশ নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ছড়ানো হচ্ছে। আর এসব অ্যাকাউন্ট নম্বরের কোনোটিই এন্ড্রু কিশোরের নয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে তিনি সতর্কবার্তা দেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন ব্যক্তির ফেসবুক পোস্টে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর দাদার অসুস্থতা নিয়ে তার জন্য আর্থিক সহায়তা চেয়ে কয়েকটি বিকাশ নম্বর এবং (Andrew Kishor, Ac No: 13515170999 Dutch Bangla Bank, Rajshahi) নামে যে অ্যাকাউন্ট নম্বরটি দেখানো হয়েছে সেটি ভুল!

উল্লেখ্য এন্ড্রু কিশোর দাদার কোন বিকাশ অ্যাকাউন্ট নম্বর নেই এবং প্রবাসীরা যে ফান্ড টি খুলেছেন (https://www.gofundme.com/f/andrew-kishore…) এর বাইরে কোন ফান্ড খোলা হয়নি। এইমাত্র শ্রদ্ধেয় কিশোর দার সঙ্গে কথা বলার পর তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। আশা করি এ বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না। উনার সুস্থতাই এই মুহূর্তে একমাত্র কাম্য আমাদের সবার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি।’

এদিকে জানা গেছে, এন্ড্রু কিশোরের চিকিৎসার ব্যয় সামাল দিতে কনসার্ট করতে যাচ্ছে শো টাইম মিউজিক। আগামী ২০ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী। আর এ থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম।

শেয়ার করুন

পাঠকের মতামত