আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৃজিত-মিথিলা

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৃজিত-মিথিলা


অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতের বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখার্জি।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৃজিতের দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের বাড়িতে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে সেই অনুষ্ঠানে কোনও আড়ম্বর ছিল না। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিয়েটা সারেম সৃজিত ও মিথিলা। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাতসহ সৃজিত মুখোপাধ্যায়ের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের সদস্যরাও।

মিথিলা-সৃজিতের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে দু’জন সম্পর্কটাকে বরাবরই বন্ধুত্ব বলে দাবি করে আসছিলেন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন তারা।

একটি অনুষ্ঠানে মিথিলা ও সৃজিতের প্রথম দেখা হয়। এরপর থেকে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখতে শুরু করেন। সেখান থেকেই তৈরি হয় তাদের ঘনিষ্ঠতা।

২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে একমাত্র কন্যা আইরা তেহরীম খান। তবে দু’জনের মনের মিল না থাকায় ২০১৭ সালে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

শেয়ার করুন

পাঠকের মতামত