আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা

সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা


তারা এক অপরকে চেনেন প্রায় এক বছর ধরে। চুটিয়ে প্রেমও করেছেন। কিন্তু জনসমক্ষে কখনো স্বীকার করেননি। বিয়ের কথাও এড়িয়ে গেছেন সব সময়। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, খেয়েছেন। তবুও প্রশ্ন করায় বলেছেন, বিয়ে হতেও পারে আবার নাও পারে। কিন্তু বছর শেষের চমকটাও তারাই দিলেন। কথা হচ্ছে সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা সম্পর্কে।

দুই বাংলার দুই তারকার আইনি বিয়ের এক মাস হতে চলল। এতদিন বাদে মিথিলা জানালেন, জীবনসঙ্গী হিসেবে কেন তিনি সৃজিতকে বেছে নিয়েছেন। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় এর দুটি কারণ উল্লেখ করেছেন। তাদের দুজনের একটি ছবি শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘সৃজিতও আমার মতো খামখেয়ালি এবং ভীষণ ল্যাদখোর। সেই সঙ্গে কাজপাগল। এ জন্যই ওকে বিয়ে করেছি।’

গত ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের বাড়িতেই তার গলায় মালা পরিয়ে তাকে স্বামী হিসেবে বরণ করে নেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রা। ছিল মিথিলার প্রথম পক্ষের মেয়ে আইরাও। বিয়ের পরদিনই নবদম্পতি উড়ে যান জেনেভায়। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন সারেন।

জেনেভায় কাজ সেরে সৃজিত-মিথিলা উড়ে যান সুইজারল্যান্ডে। সেখানে হানিমুন পর্ব সেরে দুজনেই ফিরেছেন যে যার কাজে। বর্তমানে পরিচালক সৃজিত ব্যস্ত রয়েছেন তার ‘ফেলুদা ফেরত’-এর শ্যুটিং নিয়ে। তবে ব্যস্ততার মধ্যেও বড়দিন এবং নিউ ইয়ার একসঙ্গে কাটান তারা। আলোচিত এই দম্পতির সব সময়ের সঙ্গী মিথিলার মেয়ে আইরা।

শেয়ার করুন

পাঠকের মতামত