আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, গ্রেপ্তারের মুখে ভারতীয় নায়িকা

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, গ্রেপ্তারের মুখে ভারতীয় নায়িকা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে দিল্লিতে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন বলিউডের আলোচিত অভিনেত্রী স্বরা ভাস্কর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি আলোচনা সভায় ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ খোলেন স্বরা। দিল্লির অশান্তির জন্য কে বা কারা দায়ী, তা নিয়ে নিজের মত প্রকাশ করেন এই নায়িকা। এই বিষয় নিয়ে নিজ দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

স্বরা বলেন, ‘দেশের শীর্ষ আদালতকে কীভাবে বিশ্বাস করবেন, যেখান থেকে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে বেআইনি বলে ব্যাখ্যা করা হয়, আবার সেখান থেকেই তাদের পুরস্কৃত করা হয়, যারা বাবরি ধ্বংসের জন্য দায়ী।’

স্বরা ভাস্করের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের একাংশ তার তুমুল সমালোচনা করছেন। স্বরার বক্তব্যের জন্য তাকে শিগগিরই গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানাতে শুরু করেন অনেকে। এরপর তারা ‘অ্যারেস্ট স্বরা ভাস্কর’ বলে টুইটারে ট্রেন্ড করতে শুরু করেন। যদিও বিষয়টি নিয়ে এখানো মুখ খোলেননি স্বরা।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘মাদোলাল কিপ ওয়াকিং’ সিনেমা দিয়ে বলিউডে ক্যারিয়ারে শুরু করেন স্বরা ভাস্কর। এরপর ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। আবার ‘রানঝানা’এবং ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাতে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত