আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনায় প্রাণ গেল স্টার ওয়ারস অভিনেতার

করোনায় প্রাণ গেল স্টার ওয়ারস অভিনেতার

অ্যান্ড্রু জ্যাক- ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাক (৭৬)। মঙ্গলবার (৩১ মার্চ) ব্রিটেনের সারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) অ্যান্ড্রু জ্যাকের ব্যক্তিগত সহকারীর বরাত দিয়ে খবরটি জানিয়েছেন বিবিসি। মাত্র দুই দিন আগে তার শরীরে করোনা সনাক্ত হয়েছিল। অস্ট্রিলায়ায় কোয়ারেন্টিনে থাকায় মৃত্যুর সময় স্ত্রী গ্যাব্রিয়েল রজার্সকে পাশে পাননি তিনি।

অ্যান্ড্রু জ্যাক অনেক আগে থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। দুইদিন আগে তার করোনা সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টেমস নদীর অন্যতম পুরনো হাউসবোটেই থাকতেন অ্যান্ড্রু জ্যাক। সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি, স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেনস এবং স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি সিনেমায় জেনারেল এমাটের চরিত্রে তিনি অভিনয় করে নন্দিত হয়েছেন। রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস হেমসওয়ার্থ সঙ্গে তিনি পর্দা ভাগ করেছেন।

এর আগে করোনার থাবায় মৃত্যু হয়েছে ইতালিয়ান অভিনেত্রী লুসিয়া বোস ও হলিউড অভিনেতা মার্ক ব্লুমের। এবার প্রাণ হারালেন প্রবীণ অভিনেতা অ্যান্ড্রু জ্যাক।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত