আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ত্বক ফর্সা ক্রিমের বিজ্ঞাপনের পাশাপাশি বর্ণবাদ বিরোধী পোস্ট, সমালোচনায় প্রিয়াঙ্কা

ত্বক ফর্সা ক্রিমের বিজ্ঞাপনের পাশাপাশি বর্ণবাদ বিরোধী পোস্ট, সমালোচনায় প্রিয়াঙ্কা


একদিকে ত্বক ফর্সা করার ক্রিমের প্রচার। অপরদিকে বর্ণবাদের বিরুদ্ধে পোস্ট। এটা যেন মেনে নিতে পারেননি ভক্তরা। ফলে সমালোচনার মুখে পড়েছেন ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করা বলিউড অভিনেত্রীরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার হয়ে পুলিশের হেফাজতে মারা যান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এরপরই উত্তাল হয়ে ওঠে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলে প্রতিবাদের ঝড়।

এতে শামিল হন প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড অভিনেত্রীরা। তারা বর্ণবাদের বিরুদ্ধে পোস্ট করেন। অপরদিকে ত্বক ফর্সা করার ক্রিমের প্রচারও করেন। যেমন ভারতের আলোচিত ক্রিম ‘ফেয়ার এবং লাভলি’র বিজ্ঞাপন।

গত সপ্তাহে অভিনেত্রী দিশা পাটানি একটি টুইট করেছিলেন। তিনি লেখেন, ‘সকল রঙই সুন্দর।’ এর মাধ্যমে তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেন।

অথচ তিনি এর আগে পন্ডসের রঙ ফর্সা করার ‘বিবি ক্রিমে’র প্রচারণা করেন। এতে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

এক ব্যক্তি টুইটারে লিখেন, ‘আপনি নিখুঁতভাবে ত্বক ফর্সা করার ক্রিমের কাজ করেন।’

অপরদিকে প্রিয়াঙ্কা চোপড়া গার্নিয়ার ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনিও জর্জ ফ্লয়েড হত্যার নিন্দা জানিয়ে পোস্ট দেন।

পোস্টে তিনি বর্ণবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপরই ইন্টারনেটে আক্রমণের শিকার হন অভিনেত্রী।

প্রিয়াঙ্কাকে একজন লেখেন, ‘দুখিত তুমি কখনো গণপিটুনি, কাশ্মীর লকডাউন, ট্রান্সজেন্ডার (হিজড়া) নিয়ে কথা বলনি। অথচ তুমি সমকামী ভীত, স্ত্রী বিদ্বেষী অভিনেতাদের সঙ্গে কাজ করেছ।’

শেয়ার করুন

পাঠকের মতামত