আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রেম ও দেহ ব্যবসা নিয়ে তর্কে অভিনেত্রী স্বস্তিকা ও শ্রীলেখা মিত্র

প্রেম ও দেহ ব্যবসা নিয়ে তর্কে অভিনেত্রী স্বস্তিকা ও শ্রীলেখা মিত্র

এলএ বাংলা টাইমস


কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র মন্তব্য করেছিলেন টলিউডেও তারকারা স্বজনপ্রীতি করেন, প্রেমপ্রীতি করেন। অনেক তারকাই সম্পর্কে জড়িয়ে নিজেদের পছন্দমতো ইন্ডাস্ট্রি চালান। তিনি প্রসেনজিৎ-ঋতুপর্ণাসহ আরও অনেকের নামও নিয়েছেন। তার সেই কথার প্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন স্বস্তিকা মুখার্জি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ‘সুইসাইড আজকাল একটি ফ্যাশন হয়ে গিয়েছে’ গোছের মন্তব্য করে স্বস্তিকার নামে সংবাদ প্রকাশ করে। সেই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিকার বিরুদ্ধে সমালোচনায় সরব হন নেটিজেনদের একাংশ! ঠিক সেই প্রতিবেদনটিই শ্রীলেখা নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন ‘বাহ!’ এর পরই দুই অভিনেত্রীর বিতর্ক তুঙ্গে।

এদিকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে স্বস্তিকার নামে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বস্তিকা নিজে। প্রমাণস্বরূপ ফেসবুকে তিনি গতকাল একটি পোস্টও করেছেন যে, সত্যি খবরের থেকে আজকাল বোধহয় সবাই গুজবেই বেশি কান দেন! সুশান্তের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত। সেখানে আমার নামেই কিনা এমন খবর ছড়িয়ে দেওয়া হয়েছে?

একের পর এক সমালোচনার পর নেট দুনিয়ায় এই ভুয়া খবরের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। স্বস্তিকার কথায়, শেয়ার করার আগে কিংবা কাউকে দোষারোপ করার আগে খবরের সত্যতা যাচাই করা উচিত।

এ প্রসঙ্গে শ্রীলেখার উত্তর, অনেক কিছুরই তো আজকাল ভুল ব্যাখ্যা চলছে। তার মন্তব্যের যেমন ভুল ব্যাখ্যা করেছেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রির প্রেমের প্রসঙ্গ তুলেছিলেন তিনি, কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় সেই প্রসঙ্গে বলতে গিয়ে ‘স্লাট’ শব্দ ব্যবহার করেছেন। তাহলে প্রেম আর দেহব্যবসা কি এক? প্রশ্ন তুলেছেন শ্রীলেখা মিত্র।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত