আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো, পৃথিবীতে এমন কেউ নাই

আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো, পৃথিবীতে এমন কেউ নাই

এলএ বাংলা টাইমস


চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (১৪ জুলাই) এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে, জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট। তাকে নিয়ে কেউ কাজ করবে না।

এর প্রতিবাদে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করেছেন। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। সংবাদ সম্মেলনে ডিপজল বলেন, 'আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।'  
 মিশা ও জায়েদ শিল্পী সমিতির জন্যই কাজ করেছেন উল্লেখ করে ডিপজল বলেন, 'অরা (মিশা-জায়েদ) তো কোনো দলাদলি করে নাই, অরা তো না জাতীয় পার্টি না, বিএনপি, না প্রযোজক সমিতি না শিল্পী সমিতি- অরা তো কাজ করছে শিল্পীদের নিয়া। অরা কোথায় আছে কী করছে না করছে, সেসব দেখছে। শিল্পীরা কী খাচ্ছে না খাচ্ছে, অদের দায়িত্ব এইটা। অরা পুরণ করছে আমার মনে হয়। কী করছে?'  এসময় সকলে সমস্বরে বলে ওঠেন করছে।

ডিপজল বলেন, 'আগামীতেও করবে। এই যে সামনে একটা ঈদ। এই ঈদে লড়চড়া কইরা সরায়ে দিলো যাতে আপনাদের পাশে থাকতে না পারে। সরকারের থাক থেকে শিল্পীদের জন্য টাকা আসবে। মোটামুটি ৯৮ পার্সেন্ট কমপ্লিট। এইটারে একটু খোঁচাখুঁচি কইরা বন্ধ কইরা দেওয়ার চেষ্টা করলো আর কি।'

চাচ্চু খ্যাত এই অভিনেতা বলেন, আমি সুস্থ থাকলে কোনো শিল্পী না খেয়ে থাকবে না। অনন্ত জলিল ৫ লাখ টাকা দিলেন। কাঞ্চন ভাই দিলো। এরপর যা লাগবো আমি তো আছি। যখন যা লাগবো আমি তো দিমুই। কোনো চিন্তা নাই। আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই। সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ শিল্পীরা। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত