আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সর্বকালের সেরা বন্ড নির্বাচিত হলেন শন কনারি

সর্বকালের সেরা বন্ড নির্বাচিত হলেন শন কনারি

এলএ বাংলা টাইমস

সর্বকালের সেরা জেমস বন্ড নির্বাচিত হয়েছেন স্কটিশ অভিনেতা শন কনারি৷ ব্রিটিশ ম্যাগাজিন রেডিও টাইমস-এর পাঠকেরা তাদের ভোটে শ্রেষ্ঠ বন্ড নির্বাচন করেছেন৷


এই জরিপে টুর্নামেন্টের মতো বেশ কয়েকটি রাউন্ডে মোট ১৪ হাজার পাঠক অংশ নেয় যার ফল প্রকাশ হয় গত সোমবার৷ প্রথম রাউন্ডে বর্তমান জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগের (স্কাইফল) বিরুদ্ধে খুব অল্প ভোটের ব্যবধানে বিজয়ী হন কনারি (গোল্ডফিঙ্গার)৷ অন্যদিকে আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান (গোল্ডেন আই) দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান জর্জ ল্যাজেনবি (অন হার মেজেস্টিস সিক্রেট সার্ভিস) বিরুদ্ধে জয়লাভ করেন৷ 

অক্টোপুসি খ্যাত ও সাতবারের বন্ড রজার মুর আশ্চর্যজনকভাবে ওয়েলসে জন্ম নেয়া টিমোথি ড্যালটনের (দ্য লিভিং ডেলাইটস) এর বিরুদ্ধে হেরে যান৷ ফাইনালে ড্যালটন ৩২ আর ব্রসন্যান ২৩ শতাংশ ভোট পেলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ হিসেবে পরিচিত ৮৯ বছর বয়সি শন কনারি ৪৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন৷

বিশ্বব্যাপী সাফল্য পাওয়া বন্ড সিরিজের -এর তৃতীয় ছবি ‘গোল্ডফিঙ্গার’ থেকে থিম সং- এর একটি লাইন উল্লেখ করে রেডিও টাইমস এর প্রধান সম্পাদক বলেন, ‘‘শন কনারি আবারো এটাই প্রমাণ করলেন যে তিনিই হলেন কিংবদন্তি কিং জেমস বন্ড, যার স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়েছে৷’’






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত