আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জয়ললিতার পর ফের রাজনৈতিক ছবিতে কঙ্গনা

জয়ললিতার পর ফের রাজনৈতিক ছবিতে কঙ্গনা

বিতর্কিত কাজের জন্য বেশিরভাগ সময় সমালোচনার কেন্দ্রে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতে। কিন্তু অভিনয়ের বেলায় তিনি একেবারেই সোজাসাপ্টা। বরাবরই পর্দায় নিজেকে নতুনভাবে তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে থাকেন তিনি। কখনও তিনি ঝাঁসির রানি হয়ে সাবলীলভাবে তরোয়াল চালান আবার কখনও হয়ে ওঠেন পোড়খাওয়া রাজনীতিবিদ জয়ললিতা। এবার আরও একটি রাজনৈতিক ছবিতে অভিনয় করতে যাচ্ছে এই বলিউড কুইন।

কঙ্গনা অভিনীত জয়ললিতার বায়োপিক এখন মুক্তির অপেক্ষায়। তবে তার আগেই সামনে এলো নতুন খবর। ফের রাজনৈতিক ছবি অভিনয় করবেন তিনি। এবার তাকে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। এমনটাই শোনা যাচ্ছে। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে কঙ্গনার পাশাপাশি বলিউডের আরও ওয়েটফুল তারকারা থাকবেন সেই ছবিতে।

নতুন ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমরা নতুন ছবি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তবে এটি ইন্দিরা গান্ধীর আত্মজীবনী নয়। বরং এখানে সেই সময়ের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই তুলে ধরা হবে। যাতে দর্শকরা গোটা পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহল হতে পারে। ছবিতে রয়েছেন একাধিক বিখ্যাত অভিনেতা। দেশের অন্যতম আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’

এছাড়া শুক্রবার টুইট করে কঙ্গনা জানান, নতুন এই রাজনৈতিন ছবিটি রচনা ও পরিচালনা সায় কবির। প্রযোজনা করেছেন মানিকর্ণিকা ফিল্মস।

সম্প্রতি কৃষি আইন নিয়ে সরকারের সমর্থনে সুর চড়িয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে কঙ্গনাকে। কৃষকদের অপমান করায় তাকে একহাত নিয়েছেন দিলজিৎ দোসাঞ্জের মতো অভিনেতারা। এমনকি মোদি সরকারের ‘তোষামোদকারী’র তকমাও দেওয়া হয়েছে তাকে। তারই মধ্যে ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনার অভিনয়ের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ছবিতে কংগ্রেস সরকারের কোন দিক তুলে ধরা হয়, সেটাই এখন লাখ টাকার সওয়াল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত