আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তারকাদের ভালোবাসায় ‘মুড়ি ওয়ালা মোল্লা’র বিদায়

তারকাদের ভালোবাসায় ‘মুড়ি ওয়ালা মোল্লা’র বিদায়

গেলো প্রায় পাঁচ দশক ধরে এফডিসিতে ঝালমুড়ি বিক্রি করেন আব্দুল মান্নান। বিনা-বেতনে খাদেম হিসেবে কাজ করেন এফডিসির মসজিদে। সবার কাছে মোল্লা নামেই পরিচিত তিনি। তার ঝালমুড়ির ভক্ত ছিলেন রাজ্জাক শাবানা, ববিতা থেকে শুরু করে বর্তমানের সব তারকা। কিন্তু এখন শারীরিক অসুস্থা আর সিনেমার কাজ কম হওয়ায় মুড়ি বিক্রি প্রায় বন্ধ। তাই লাইট, ক্যামেরা, অ্যাকশনে কাটানো রঙিন দুনিয়া বিদায় জানাবেন আব্দুল মান্নান মোল্লা।

‘দ্বিতীয় বাড়ি’ ছেড়ে যাবেন প্রিয় আঙিনায়। অসহায় এই মানুষটিকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে মোল্লা যাবে বাড়ি- এই স্লোগান তুলে গত শুক্র, শনি ও রবিবার এফডিসিতে তিন দিনের মুড়ি উৎসবের আয়োজন করেন একদল তরুণ সাংবাদিক। উদ্দেশ্য প্রিয় মোল্লাকে সম্মানের সঙ্গে বিদায় জানানো।

উৎসবটি আয়োজনের পেছনে কাজ করেছেন মাজহার বাবু, আহম্মেদ তেপান্তর, রাহাত সাইফুল, এ এইচ মুরাদ, আসিফ আলম, রঞ্জু সরকার ও রুহুল আমিন ভূঁইয়া। যারা প্রত্যেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। তিন দিনের এ উৎসবে ব্যাপক সাড়া দেন সংস্কৃতি কর্মীরা। শেষ বিদায় মুড়ি উৎসবে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিল্পীরা। প্রিয় মোল্লাকে নিয়ে কেউ কেউ করেছেন স্মৃতিচারণ। ফিরে যান অতীতে। এ উৎসবে মোট ১ লাখ ৮১ হাজার ৭০০ টাকা উঠেছে যা দিয়ে অচিরেই আব্দুল মান্নান মোল্লার নিজ গ্রামে একটি দোকান ঘর তৈরি করে দেয়া হবে। সেখানেই বাকি জীবনটা কাটিয়ে দিবেন রঙিন দুনিয়ার এই মানুষটি।

এই উৎসবের আয়োজকরা বলেন, ‘তিন দিনব্যাপী মোল্লার মুড়ি উৎসব সফলভাবে শেষ হয়েছে। এই উৎসব থেকে সংগৃহীত অর্থ খুব শিগগির মান্নান মোল্লা ভাইকে দেওয়া হবে। যারা মানবিক এই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া এই আয়োজনকে সফল করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যম সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এখন কেউ মোল্লা ভাইকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

সমাপনী দিনে সাড়া দিয়েছিলেন অভিনেত্রী অঞ্জনা সুলতানা, প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না, অভিনেত্রী আন্না, হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চিত্রনায়িকা আঁচল আঁখি, আইরিন সুলতানা, রোমানা নীড়, চিত্রনায়ক আসিফ ইকবাল, শিপন মিত্র, জয় চৌধুরী, কায়েস আরজু, সাদমান সামী, অভি, প্রযোজক রাশেদ খান, জুলফিকার জাহেদী, নির্মাতা ছটকু আহমেদ, বুলবুল বিশ্বাস, রিয়াজুল রিজু, সাংবাদিক কামরুজ্জামান বাবু, কামরুজ্জামান মিলু, মহিউদ্দিন কাদের, ফটোগ্রাফার রফিকুল ইসলাম রনি, বাঁধন, মাসুদ রানা ও সৌরভ।

দ্বিতীয় দিনে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাসরিন, চিত্রনায়িকা নিপুন, বিপাশা কবির, অধরা খান, তানহা মৌমাছি, শাহ হুমায়রা সুবাহ, আসমা ঝিলিক, চিত্রনায়ক ইমন, বাপ্পী চৌধুরী, আদর আজাদ, প্রযোজক-নায়ক মুন্না, হৃদয় চৌধুরী, পরিচালক শামীমুল ইসলাম শামীম, রফিক সিকদার, শফিক হাসান, নাসির উদ্দিন মাসুদ, প্রযোজক রাজিব সারোয়ার, রিজভী, নজরুল রাজ, এস এইচ ভিশন, সহকারী পরিচালক সমিতি, প্রযোজক শেখ সানোয়ার ও রুবেল।

প্রথম দিনে সাড়া দিয়েছিলেন চিত্রনায়ক আলমগীর, জায়েদ খান, প্রযোজক আলিমুল্লাহ খোকন, ফরমান আলী, প্রযোজক জাহাঙ্গীর, চলচ্চিত্র নির্মাতা শাহ আলম কিরন, শাহীন সুমন, সাইমন তারিক, আরিফুর জামান আরিফ, জসিম উদ্দিন জাকির, আবু রায়হান জুয়েল, চিত্রনায়িকা মৌমিতা মৌ, তানিন সুবাহ, অরিন, অভিনেতা হারুন রশিদ, আব্দুল হক, সাংবাদিক প্রতীক আকবর, এসকে মিডিয়া ও পুলিশ কর্মকর্তা আল মামুন। এছাড়া বিভিন্ন পেশার মানুষ এই তিন দিনে শেষ বারের মতো প্রিয় মোল্লার মুড়ি খেতে আসেন। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক নেতা সৈকত সালাউদ্দিন, চিত্রনায়ক সনি রহমান, অভিনেতা আজিজুল হাকিম সীমান্ত, নাট্যনির্মাতা সোহেল তালুকদার, প্রবীর দত্ত সহ আরও অনেকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত