আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা

৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। ইংল্যান্ডের লন্ডন থেকে সোমবার (১৫ মার্চ) অস্কারের ৯৩তম আসরের মনোনীত ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাস। যুক্তরাষ্ট্র থেকে তাদের সংযুক্ত করে দেন অ্যাকাডেমি সভাপতি ডেভিড রুবেন।

৯৩তম অস্কারে সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অ্যাকাডেমির ১৭টি বিভাগের সংশ্লিষ্ট সদস্যদের ভোটে মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়েছে। যেমন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয়শিল্পীদের, পরিচালকরা পরিচালকদের, চলচ্চিত্র সম্পাদকরা একই পেশার শিল্পীদের ভোট দিয়েছেন।

অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বহু-শাখার স্ক্রিনিং কমিটির ভোটে। আর সেরা আটটি চলচ্চিত্র মনোনীত হয়েছে সব সদস্যের ভোটে। আগামী ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অ্যাকাডেমি সদস্যরা ভোট দিয়ে বিজয়ী তালিকা চূড়ান্ত করবেন।

আগামী ২৫ এপ্রিল রেলস্টেশন ইউনিয়ন স্টেশন লস অ্যাঞ্জেলস এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে।

৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা

সেরা চলচ্চিত্র

দ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া, ম্যাঙ্ক, মিনারি, নোম্যাডল্যান্ড, প্রমিসিং ইয়াং ওম্যান, সাউন্ড অব মেটাল, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন

অভিনেতা

রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ান (মিনারি)

অভিনেত্রী

ভায়োলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভ্যানেসা কার্বি (পিসেস অব অ্যা ওম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড), ক্যারি মালিগ্যান (প্রমিসিং ইয়াং ওম্যান)

পরিচালক

টমাস ভিন্টারবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিঞ্চার (ম্যাঙ্ক), লি আইজ্যাক চাঙ (মিনারি), ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড), এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)

পার্শ্ব-অভিনেতা

সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া), লেজলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি), পল রাসি (সাউন্ড অব মেটাল), লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

পার্শ্ব-অভিনেত্রী

মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম), গ্লেন ক্লোজ (হিলবিলি এলিজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), আমান্ডা সাইফ্রায়েড (ম্যাঙ্ক), ইয়া-জাঙ উন (মিনারি)

মৌলিক চিত্রনাট্য

প্রমিসিং ইয়াং ওম্যান, মিনারি, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া, সাউন্ড অব মেটাল, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন

অ্যাডাপ্টেড চিত্রনাট্য

বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম, দ্য ফাদার, নোম্যাডল্যান্ড, ওয়ান নাইট ইন মায়ামি, দ্য হোয়াইট টাইগার

অ্যানিমেটেড ছবি

অনওয়ার্ড, ওভার দ্য মুন, অ্যা শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন, সৌল, উলফওয়াকার্স

চিত্রগ্রহণ

ম্যাঙ্ক, নোম্যাডল্যান্ড, নিউজ অব দ্য ওয়ার্ল্ড, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া

পোশাক পরিকল্পনা

এমা, মা রেইনি’স ব্ল্যাক বটম, ম্যাঙ্ক, মুলান, পিনোকিও

প্রামাণ্যচিত্র

কালেক্টিভ, ক্রিপ ক্যাম্প, দ্য মোল এজেন্ট, মাই অক্টোপাস টিচার, টাইম

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

কলেট, অ্যা কনসার্তো ইজ অ্যা কনভারসেশন, ডু নট স্প্লিট, হাঙ্গার ওয়ার্ড, অ্যা লাভ সং ফর লাতাশা

সম্পাদনা

দ্য ফাদার, নোম্যাডল্যান্ড, প্রমিসিং ইয়াং ওম্যান, সাউন্ড অব মেটাল, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন

আন্তর্জাতিক চলচ্চিত্র

অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), কালেক্টিভ (রোমানিয়া), কু ভাদিস, আইদা? (বসনিয়া ও হার্জেগোভিনা), বেটার ডেজ (হংকং), দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (তিউনিসিয়া)

রূপ ও চুলসজ্জা

এমা, হিলবিলি এলিজি, মা রেইনি’স ব্ল্যাক বটম, ম্যাঙ্ক, পিনোকিও

মৌলিক সুর

ডা ফাইভ ব্লাডস (টেরেন্স ব্ল্যানচার্ড), ম্যাঙ্ক (ট্রেন্ট রেজনা ও অ্যাটিকাস রস), মিনারি (এমিল মসেরি), নিউজ অব দ্য ওয়ার্ল্ড (জেমস নিউটন হাওয়ার্ড), সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট)

মৌলিক গান

স্পিক নাউ (ওয়ান নাইট ইন মায়ামি), ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া), হিয়ার মাই ভয়েস (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ইও সি-সিন (দ্য লাইফ অ্যাহেড-লা ভিটা দাবান্তি আ সে), হুসাভিক (ইউরোভিশন সং কন্টেস্ট: দ্য স্টোরি অব ফায়ার সাগা)

শিল্প নির্দেশনা

দ্য ফাদার, মা রেইনি’স ব্ল্যাক বটম, ম্যাঙ্ক, নিউজ অব দ্য ওয়ার্ল্ড, টেনেট

শব্দ

গ্রেহাউন্ড, ম্যাঙ্ক, নিউজ অব দ্য ওয়ার্ল্ড, সৌল, সাউন্ড অব মেটাল

ভিজ্যুয়াল ইফেক্টস

লাভ অ্যান্ড মনস্টারস, দ্য মিডনাইট স্কাই, মুলান, দ্য ওয়ান অ্যান্ড অনলি আইভ্যান, টেনেট

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি

বরো, জিনিয়াস লোসাই, ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ, অপেরা, ইয়েস-পিপল

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ফিলিং থ্রু, দ্য লেটার রুম, দ্য প্রেজেন্ট, টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স, হোয়াইট আই

শেয়ার করুন

পাঠকের মতামত