আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ফের বিয়ে করেছেন নায়িকা পপি

ফের বিয়ে করেছেন নায়িকা পপি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি বিয়ে করেছেন বলে ফের গুঞ্জন শোনা যাচ্ছে।  এমনও খবর রটেছে যে, মনের মানুষকে বিয়ে করে সংসারি হয়েছেন এই অভিনেত্রী। তাকে আর সিনেমায় নাও দেখা যেতে পারে।   

তবে পপির ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ থাকায় গুঞ্জনের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।  

গত বছরের আগস্টেও তার বিয়ের গুজব রটেছিল। কিন্তু বিয়ের খবর সত্য নয় বলে তখন পপি গণমাধ্যমকে জানিয়েছিলেন। এবার বিয়ের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে পপি এখনও মুখ খোলেননি।

জানা গেছে, পপি দীর্ঘদিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ রেখেছেন। এ ছাড়া চিত্রজগতের যাদের সঙ্গে পপির ওঠবস, তারাও নায়িকার কোনো খোঁজ দিতে পারছেন না। এসব কারণেই পপির বিয়ের খবরটি চাউর হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের বরাতে ঢাকার একটি গণমাধ্যম  জানিয়েছে, পপি বিয়ে করে সংসারি হয়েছেন। স্বামীর দেওয়া ফ্ল্যাটেই রয়েছেন। হয়তো পপিকে আর সিনেমায় দেখা যাবে না বলে মন্তব্য করেছেন ওই পরিচালক।

মাসখানেক আগেও বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব ও বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন। বিয়ের পর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বারিধারায় নতুন আলিশান ফ্ল্যাটে উঠেছেন নায়িকা।

তবে এ বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইলে ফোনে পাওয়া যায়নি তাকে। প্রায় পাঁচ বছর ধরে যে নম্বরটি তিনি ব্যবহার করেন, সেটিও বন্ধ পাওয়া গেছে।

গত বছরও পপির বিয়ের গুজব রটে। তখন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে এক সাক্ষাৎকারে গোপন বিয়ে নিয়ে মুখ খোলেন পপি। তিনি বলেছিলেন, বিয়ের গুজব সত্য নয়।

পপি এও বলেছিলেন, ‘বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তারা যেন পাপ করছেন। এই শুরুটা গোপনে বা লুকিয়ে করার কোনো মানে হয় না। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত