আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিল গেটসের সঙ্গে নিজের তুলনা করলেন ফারিয়া

বিল গেটসের সঙ্গে নিজের তুলনা করলেন ফারিয়া

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি-প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। সেই খবরে অন্তর্জালজুড়ে তোলপাড়। মার্কিন এই ধনীর বিচ্ছেদের আঁচ লেগেছে বাংলাদেশেও। কেমন সেই আঁচ, তা বাংলাদেশের ফেসবুকে নজর রাখলেই বোঝা যাবে।

আলোচিত এই বিচ্ছেদে কেউ কেউ আক্ষেপ প্রকাশ করছেন, আবার কেউ নিজের মত দিচ্ছেন। সেই তালিকায় আছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া; যিনি প্রায়ই অন্তর্জালে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকতে পছন্দ করেন।

বিল গেটসের বিচ্ছেদের খবরের পর ছোট পর্দার এই অভিনেত্রী নিজের ফেসবুকে ভোরে মজা করে লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি, এইটা ভেবে আজকে ঘুমটা ভাল হবে! শুভ সকাল।’

বিচ্ছেদ ইস্যুতে বিল গেটসের সঙ্গে শবনম ফারিয়ার তুলনা যাঁরা এখনও মেলাতে পারছেন না, তাঁদের সমীকরণটা মেলাতে হবে এভাবে, গেল বছরের ২৮ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন শবনম ফারিয়া ও হারুনুর রশীদ অপু। আর এই একই ঘটনা ঘটেছে বিল গেটসের বেলাতেও।

অন্তর্জালে এরই মধ্যে ভাইরাল শবনাম ফারিয়ার এই স্ট্যাটাস, যেখানে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘তুই কল করে একটু সান্ত্বনা দিস।’

শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত