আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ডিসকভারির সাথে মিলছে ওয়ার্নার মিডিয়া

ডিসকভারির সাথে মিলছে ওয়ার্নার মিডিয়া

টিভি চ্যানেল এইচবিও, নিউজ চ্যানেল সিএনএন ও ফিল্ম প্রোডাকশন হাউজ ওয়ার্নার ব্রাদারস স্টুডিওর অধিকারী ওয়ার্নার মিডিয়া ও লাইফস্টাইল টিভি নেটওয়ার্ক ডিসকভারি একক প্রতিষ্ঠানের অধীন সমন্বিতভাবে তাদের কার্যক্রম চালাবে। সোমবার ডিসকভারির সাথে ওয়ার্নার মিডিয়ার মালিক প্রতিষ্ঠান টেলিকম জায়ান্ট এটি অ্যান্ড টি এক চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেয়া হয়।

এই চুক্তির অধীন সিএনএন, এইচবিও, ওয়ার্নার ব্রাদারস ও ডিসকভারিসহ উভয় প্রতিষ্ঠানের সকল টিভি চ্যানেল ও ফিল্ম প্রোডাকশন হাউজ একক প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে।

নতুন সমন্বিত এই প্রতিষ্ঠানের মূল্য হবে ১২ হাজার কোটি ডলার (বাংলাদেশী ১০ লাখ কোটি টাকা)। সাথে সাথে প্রতিষ্ঠানটি পাঁচ হাজার আট শ' কোটি ডলার ঋণ (বাংলাদেশী চার লাখ টাকার বেশি) বহন করছে, যার মধ্যে ওয়ার্নার মিডিয়ার ঋণ চার হাজার তিন শ কোটি ও ডিসকভারির ঋণ এক হাজার পাঁচ শ' কোটি ডলার।

ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ নতুন এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন বলে চুক্তিতে প্রকাশ করা হয়। তবে এই প্রতিষ্ঠানটির নাম, এটি অ্যান্ড টির গণমাধ্যম কার্যক্রম তদারককারী ওয়ার্নার মিডিয়ার প্রধান নির্বাহী জেসন কেলারের নতুন প্রতিষ্ঠানে ভূমিকা এবং সমন্বিত কার্যক্রমে উভয় প্রতিষ্ঠানের অধীন টিভি চ্যানেল ও ফিল্ম প্রোডাকশন হাউজের পরিচালনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এটি অ্যান্ড টির প্রধান নির্বাহী জন স্ট্যাঙ্কি এক সংবাদ সম্মেলনে বলেন, 'দর্শকদের সম্পৃকতা পরিচালনায় দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং এর সাথে তাল মেলাতে ও নেতৃত্বের অবস্থান ধরে রাখতে বিভিন্ন বিষয় প্রয়োজন- বৈশ্বিক মাপকাঠি, মূলধনের সুযোগ, উচ্চ মানসম্পন্ন বিচিত্র কনটেন্টের সমাহার ও শিল্পের শ্রেষ্ঠ মেধা।'

সমন্বিত এই প্রতিষ্ঠানটি তাদের কনটেন্টে দুই হাজার কোটি ডলার ব্যয় করবে এবং ভবিষ্যতে এই ব্যয় আর বাড়বে বলে জানান ডেভিড জাসলাভ।

 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত