আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক মিউজিশিয়ান

ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক মিউজিশিয়ান

সম্প্রতি গাজার আল-আকসা মসজিদে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিবাদে ৬ শতাধিক আন্তর্জাতিক সংগীতশিল্পী দেশটিতে কনসার্ট বর্জন করতে আহ্বান জানিয়েছেন। এমনকি তারা এক চিঠিতে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেছেন। কনসিকোয়েন্স সাউন্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ‘পিংক ফ্লয়েড’-এর রজার ওয়াটার্স, ‘সিস্টেম অব ডাউন’-এর সার্জ টানকিয়ান, ‘মেশিন’-এর রেজ এগেইনস্ট, রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা।

চিঠিতে শিল্পীরা বলেছেন, ‘ন্যায়, সাম্য ও মর্যাদার আলোকে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শক্তির সহিংসতার ভেতরে বসবাস করছে।’

তারা আরও বলেছেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমরা নীরবতা দেখতে পাচ্ছি। কিন্তু গাজায় তাদের হামলায় ২৪৫ জনের বেশি মানুষের নিহত হওয়ার খবরে এমনটা কাঙ্ক্ষিত নয়। ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার ব্যাপারে এ নীরবতা কখনও মেনে নেওয়া যাবে না।’

শিল্পীরা চিঠিতে এ বলে শেষ করেন, ‘আপনাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত হতে আহ্বান করছি। ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি। ফিলিস্তিনিরা যেন মানবাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পান সে জন্য কাজ করার কথা বলছি।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত