আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন

আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ২০১৯ সালের মে-তে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে গেল বছরের নভেম্বরে অভিনেত্রীর এই সংসার ভাঙার গুঞ্জন ওঠে। তারকা স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ইদানীং প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন রোশন-শ্রাবন্তী।

এবার কলকাতার আনন্দবাজার পত্রিকার ডিজিটাল সংস্করণের খবর, সব তিক্ততা ভুলে আবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করতে চান তাঁর স্বামী রোশন সিং।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। গতকাল সোমবার সেটির মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিয়েছেন রোশন সিং।

এই বিষয়ে শ্রাবন্তী কোনো মতামত না জানালেও আনন্দবাজার ডিজিটালকে রোশন বলেন, ‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই।’ আগামী জুলাইয়ে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছেন আদালত।

শ্রাবন্তীর স্বামী রোশন সিং মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য তাঁর আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই তিনিও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান।

২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামে এক ছেলে রয়েছে। এরপর এই সম্পর্কের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। এরপর রোশনের সঙ্গেও সম্পর্কে চিড় ধরে শ্রাবন্তীর।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত