আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বোনের বিয়েতে শাহরুখকে সালমানের নিমন্ত্রণ

বোনের বিয়েতে শাহরুখকে সালমানের নিমন্ত্রণ

গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খান। বোনের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে গিয়ে নিমন্ত্রণ করেছেন সালমান। অমিতাভ বচ্চন, দিপিকা পাড়ুকোনসহ বলিউডের ডজনখানেক তারকা নিমন্ত্রিত হয়েছেন জমকালো এই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন শাহরুখ খান কি আছেন অতিথির তালিকায়?

বাগদত্ত আয়ুশ শর্মার সঙ্গে ১৬ই নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন অর্পিতা। বলিউড তারকা ছাড়াও বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন রাজনীতি, ক্রীড়া এবং ব্যবসা অঙ্গনের অনেক মহারথীরা। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোনের বিয়ের কার্ড দিয়ে এসেছেন সালমান খান।

মুম্বাই সিনেপাড়ার বাসিন্দাদের মধ্যে অর্পিতার বিয়েতে অংশ নেবেন অমিতাভ বচ্চন, আমির খান, দিপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান এবং হৃতিক রোশানের মত তারকারা। গুঞ্জন সত্যি হলে, অতিথির তালিকায় রয়েছেন শাহরুখের নামও।

সূত্রের বরাত দিয়ে ভারতের এক ট্যাবলয়েড বলছে, "অতিথির তালিকায় আছেন রাজনীতিবিদ, অভিনেতা থেকে শুরু করে নামীদামী সব খেলোয়াড় এবং ব্যবসায়ীরা। শাহরুখ খানকেও নিমন্ত্রণ করেছেন সালমান।"

হায়দ্রাবাদের রয়্যাল ফালাকনুমা প্যালেসে অনুষ্ঠিত হবে বিয়ে। আর ২১শে নভেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত হবে বিয়ে পরবর্তী অনুষ্ঠান।

শেয়ার করুন

পাঠকের মতামত