আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

‘ডন থ্রি’ নিয়ে খুব শিগগিরই পর্দায় ফিরছেন শাহরুখ খান

‘ডন থ্রি’ নিয়ে খুব শিগগিরই পর্দায় ফিরছেন শাহরুখ খান

১১টি দেশের পুলিশ যাকে খুঁজছে সেই ডন নিজেই ফিরছেন। সিনেপাড়ায় গুঞ্জন চলছে, ‘ডন থ্রি’ নিয়ে খুব শিগগিরই পর্দায় ফিরছেন শাহরুখ খান।

‘ডন টু’র সাফল্যের পর ‘ডন থ্রি’ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু অ্যাকশন হিরোর চরিত্রে কাজ করা থেকে কিছুটা বিরতি চেয়েছিলেন শাহরুখ। এরপর কেটে গেছে তিন বছর। অবশেষে ডন সাজতে আবারও প্রস্তুত কিং খান।

‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতারের সঙ্গে মিলে যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি। সম্প্রতি ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় ডন চরিত্রে শাহরুখের ফেরার ইঙ্গিত দেন তিনি।

টিনসেলে এখন জোর গুঞ্জন, ২০১৩ সালেই ‘ডন থ্রি’র কাজ প্রাথমিকভাবে শুরু করেছেন নির্মাতারা। ইতোমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির চিত্রনাট্যের অর্ধেক কাজ। 

‘ডন’ সিরিজের প্রথম দুই পর্বে শাহরুখের বিপরীতে দেখা গেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু এবারের পর্বে পিসিকে দেখা যাবে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই।

কারণ ‘ডন টু’ মুক্তির পরই গুঞ্জন শোনা যাচ্ছিল শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে প্রিয়াঙ্কার যা মোটেও সহজভাবে নেননি শাহরুখের স্ত্রী গৌরি খান। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বজায় চলতে দেখা গেছে শাহরুখ খানকে।

শেয়ার করুন

পাঠকের মতামত