আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

বিচার এড়াতে আরফিন রুমির নানা কৌশল

বিচার এড়াতে আরফিন রুমির নানা কৌশল

যৌতুকের দাবিকে নির্যাতনের মামলায় বিচার এড়াতে সংগীতশিল্পী আরফিন রুমি টালবাহানা করছেন বলে অভিযোগ করেছেন তার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা। সমঝোতার জন্য রুমির আদালতের কাছে বারবার সময় নেওয়ার বিষয়টি তুলে ধরে বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, "বারবার সময় আবেদনের কারণে বিচার পিছিয়ে যাচ্ছে।"

এদিন মামলায় সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে আদালতে অনন্যা হাজির হলেও আসামি রুমির পক্ষ থেকে সমঝোতার জন্য আবার সময় চাওয়া হয়। তার আবেদনে চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান আগামী ১৬ নভেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করেছেন। এ নিয়ে সমঝোতার জন্য রুমি ছয়বার সময় পেলেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পেশকার ফোরকান মিয়া। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকা রুমি এ মামলায় অস্থায়ী জামিনে রয়েছেন।

বারবার সময় নেওয়ার বিষয়ে রুমির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, "এর আগে দুইবার অরফিন রুমির পক্ষে অনন্যার সঙ্গে সালিসে বসেছিলাম। কিন্তু অনন্যা কোনো বিষয়েই রুমিকে ছাড় দিতে রাজি নন। আপস করতে হলে দুই পক্ষকেই কিছু শর্ত শিথিল করতে হবে।"

২০০৮ সালে পরিবারের সম্মতিতে সংগীতশিল্পী আরফিন রুমির সঙ্গে অনন্যার বিয়ে হয়। পরে ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী কামরুন্নেসাকে বিয়ে করেন রুমি।

অনন্যার অভিযোগ, তার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার পাশাপাশি ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালানো হয়।

অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে রুমির বিরুদ্ধে অনন্যা আরেকটি মামলা করেন। তখন রুমিকে গ্রেপ্তারও করে পুলিশ। এরপর গত বছরের ১২ অক্টোবর কারাগারে পাঠানো হয় রুমিকে। এর দুই দিন পর আবার অনন্যার জিম্মায়ই তাকে জামিনে মুক্তি দেন বিচারক।

শেয়ার করুন

পাঠকের মতামত